জেল থেকে দাগি আসামিরা হঠাৎ ছাড়া পেয়ে গেলে সমাজে ঠিক কী ঘটে? আর যাদের অপরাধ শুধুমাত্র একটি ফেসবুক পোস্ট : দিনের পর দিন অন্ধকার চার দেওয়ালে আটকে রেখে কেন কণ্ঠরোধ করা হয় তাদের? কল্যাণকামী রাষ্ট্রের ন্যায়বিচারের দ
ঁড়িপাল্লা আসলে ঠিক কোন্ দিকে ঝুঁকে থাকে? একদিকে প্রবল জনবিস্ফোরণ, অন্যদিকে রাজনীতির নিষ্ঠুর জাঁতাকল। এসব নাগপাশ থেকে মুক্ত হয়ে অবশেষে যখন পছন্দের রাজনৈতিক দল ক্ষমতায় আসে— তখন সত্যিই কি সব অভীষ্ট মেলে? সব না-পাওয়া কি জাদুমন্ত্রের মতো একলহমায় হঠাৎ পাওয়া হয়ে যায়?
যে স্বপ্নের জন্য লড়াই, তা কেন বারবার রং বদলায়? স্বাধীনতা যাকে একদা হাতছানি দিয়ে ডেকেছিল, আজ কেন সে-ই আচমকা পরাধীন!
রাষ্ট্র ঠিক কোন্ মুহূর্তে নাগরিকের গোপনীয়তার ওপর তার বরফশীতল হাত রাখে? কেন নিঃশব্দে কাউকে কাউকে চিরকালের মতো চুপ করিয়ে দেওয়া হয়!
প্রশ্ন অনেক কিন্তু তাদের উত্তর কোথায়?
বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তৎপরবর্তী উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ইন্টেলিজেন্স অফিসার বিদুর ভরদ্বাজের সিক্রেট মিশন অভীক দত্তর টান টান রাজনৈতিক থ্রিলারে।
“স্বাধীনতা”-র নামে দীর্ঘদিনের মিত্র প্রতিবেশী দেশে আচমকা উত্থান হয়েছে আইএসআই প্রভাবিত এক চরম ভারতবিরোধী অপশক্তির— যারা বদলে দিতে চাইছে নিজেদেরই ভাষা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস।
এই তথাকথিত ‘স্বাধীনতা’ যে-যে পরিবর্তন আনল, তার জন্যই কি জীবন পণ করে লড়াই করেছিল জেন-জি প্রজন্মের নবীন স্বাধীনতা-যোদ্ধারা?
জেল থেকে যে দাগি অপরাধীরা বিনাশর্তে মুক্তি পেয়ে গেল, তারাই বা কী করল?
বাংলাদেশের জুলাই আন্দোলন এবং তৎপরবর্তী উপমহাদেশের উত্তাল ভূ-রাজনীতির প্রেক্ষাপটে ইন্টেলিজেন্স অফিসার বিদুর ভরদ্বাজের সিক্রেট মিশন অভীক দত্তর টান টান রাজনৈতিক থ্রিলারে।
...