পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম স্থাপত্য, মুঘল সম্রাট শাজাহানের অনন্যসুন্দর কীর্তি তাজমহল। স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশে বানানো শাজাহানের এই তাজমহল আজও আগ্রা নগরী তথা ভারতবর্ষের এক মুখ্য আকর্ষণ। আর তার পাশ দিয়ে বয়ে চলা যমুনা নদী একছড়া মুক্তোর মালার মতো এঁকেবেঁকে গোটা নগরীকে যেন সাপের মত বেঁধে রেখেছে। উর্দু কবি থেকে রবীন্দ্রনাথ, যুগে যুগে কে না শুভ্রধবল তাজের জয়গান গেয়ে গেছেন! কিন্তু মুদ্রার অন্য পিঠের মতোই তাজমহলের আনাচেকানাচে আজও কান পাতলে শোনা যায় অন্য এক ইতিহাসের গল্প।
-
Weight400 g
-
No. of Pages270
-
BindingHardcover
-
Publishing Year2019
-
Publisher