মন্দির নগরীর মধ্যে দাঁড়িয়ে আছে বেশ কিছু পরিচয়হীন প্রাচীন মন্দির। নানা লোককথা শোনা যায় সেই সব মন্দিরকে ঘিরে। স্থানীয় মানুষরা মনে করেন এসব নামহীন মন্দির নাকি দুষ্ট-ভয়ঙ্কর প্রেতাত্মাদের আশ্রয়স্থল। নিজেদের পাপ কর্মের কারণে যারা এক সময় বঞ্চিত হয়েছিল বিষ্ণুলোকের প্রবেশাধিকার থেকে। তারা নাকি শত শত বছর ধরে অপেক্ষা করে আছে বিষ্ণুলোকের দখল নেওয়ার জন্য। আবার কেউ কেউ মনে করেন এসব মন্দিরের কোনো একটিতে নাকি আজও লুকিয়ে রাখা আছে খামের সম্রাটের গুপ্তধন।
-
Publisher
Himadrikishore Dasgupta
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. ডিগ্রি অর্জন করেছেন। তিনি তাঁর সরকারি চাকরি ত্যাগ করে পূর্ণসময় পেশাদার লেখক হিসেবে আত্মনিয়োগ করেন। তিনি নিয়মিতভাবে নামী সংবাদপত্র ও পত্রিকায় শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্ক উভয় শ্রেণির পাঠকের জন্য লেখালেখি করে থাকেন। বিশেষ করে তাঁর অ্যাডভেঞ্চার-রহস্যধর্মী কিশোর উপন্যাস এবং প্রাপ্তবয়স্কদের জন্য রচিত ঐতিহাসিক উপন্যাসগুলো পাঠকের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তাঁর লেখা বহু ভাষায় অনূদিত হয়েছে। হিমাদ্রিকিশোর দাশগুপ্তের গল্প ও উপন্যাস অবলম্বনে নাট্যরূপ তৈরি হয়ে তা জনপ্রিয় এফএম রেডিও চ্যানেলে নিয়মিত সম্প্রচারিত হয়। তাঁর সাহিত্যিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পশ্চিমবঙ্গ সরকারের চিলড্রেনস্ একাডেমির উপেন্দ্রকিশোর পুরস্কার, ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুরস্কার, এবং দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি “ফ্রেন্ডস অফ রোটারি”, “শৈলজনন্দ পুরস্কার” সহ একাধিক বেসরকারি পুরস্কারে সম্মানিত হয়েছেন।
See all book by Himadrikishore DasguptaRatings & Reviews
Login account to write review
Login0.00
Average Rating- (0.00)
Related Book
Dhurandhar Patla O Papan || Arpita Sarkar || ধুরন্ধর পটলা ও পাপান || অর্পিতা সরকার
- 0 /5 (0)
₹234 ₹300
22% OFF
Sharodiya Kishore Bharati 1433 (2026) || শারদীয়া কিশোর ভারতী ১৪৩৩ (২০২৬)
- 0 /5 (0)
₹243 ₹270
10% OFF
Sera Shibuda Samagra Vol 1 || Binod Ghoshal || সেরা শিবুদা সমগ্র ১ || বিনোদ ঘোষাল
- 0 /5 (0)
₹156 ₹200
22% OFF