0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Chandragrasi || Arka Chakraborty || চন্দ্রগ্রাসী || অর্ক চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: CG01

₹285.00 ₹380.00

Stock Quantity: 2 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
নভেম্বর, ১৯৯৫। শহুরে যানজট আর কোলাহল থেকে বহু দূরে, ঘন শালবনে ঘেরা এক ছোট্ট মফস্সল শহর—নভোনীল নগর। আধুনিকতা আর প্রগতির স্বপ্নে বিভোর এই শহরের শান্ত ছন্দ হঠাৎই ভেঙে যায় দশমীর রাতে। উত্তরে বয়ে আসা অদ্ভুত হাওয়ার সঙ্গে সঙ্গে পরিযায়ী পাখির বদলে আকাশে ভেসে আসে অসংখ্য মথের ঝাঁক। সেই রাতেই ঘটে যায় পরপর দুটো নৃশংস খুন—রেহাই পায় না এক কিশোর বয়সি বালকও।

এই ভয়াবহ ঘটনাগুলোর তদন্তে নামেন ইন্সপেক্টর সুবীর দত্ত। মৃতদেহের কাঁধে অদ্ভুত চিহ্ন দেখে শিউরে ওঠেন ডাঃ মীর আহমেদ। ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে উনিশ বছর ধরে পরিত্যক্ত, ভগ্নপ্রায় এক বাড়ির রহস্য—যার পলাতক বাসিন্দার নাম বহুদিন ধরে চাপা পড়ে ছিল শহরের স্মৃতিতে। একই সঙ্গে বাড়তে থাকে শেয়ালদের অস্বাভাবিক আনাগোনা, যা রহস্যকে আরও ঘনীভূত করে তোলে।

অতীতের এক কৈশোরকালীন ধাঁধার উত্তর খুঁজতে গিয়ে সার্থক এবং চব্বিশ বছর বয়সি জনি জড়িয়ে পড়ে এক ভয়ংকর প্রহেলিকার মধ্যে। রক্ত, ভয় আর অজানা অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা এক সত্তা ধীরে ধীরে আত্মপ্রকাশ করে-সে-ই চন্দ্রগ্রাসী।
  • Weight
    400 g
  • No. of Pages
    272
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
img
Arka Chakraborty

বাংলা সাহিত্যের তরুণ ও প্রতিশ্রুতিশীল কথাসাহিত্যিকদের মধ্যে অর্ক চক্রবর্তী অন্যতম। মূলত হরর বা ভয়ের গল্প, রহস্য এবং মনস্তাত্ত্বিক উপন্যাস লেখার জন্য তিনি পাঠকসমাজে বিশেষভাবে পরিচিত। তাঁর লেখায় অতিপ্রাকৃতের চেয়েও ইতিহাস, পুরাণ এবং মানুষের মনের অন্ধকার দিক বেশি প্রাধান্য পায়। তাঁর লেখা পাঠকপ্রিয় বইগুলির মধ্যে 'কৃষ্ণশর্বরী' ও 'চন্দ্রগ্রাসী' অন্যতম।

See all book by Arka Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Basudhara || Tilottama Majumder || বসুধারা || তিলোত্তমা মজুমদার
  • 0 /5 (0)

Tilottama Majumder

₹479.00 ₹600.00