0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img
img
img

Char Jochonay Panch Rod || Siddhartha Paul || চার জোছনায় পাঁচ রোদ || সিদ্ধার্থ পাল

  • 0 /5 (0)

SKU: CJPR01

₹188 ₹250 25% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
নরম জোছনা ছবি আঁকে নদীতীরের শিশিরে। সিক্ত বনপলাশের কুঁড়িতে দীর্ঘশ্বাসের ছায়া হয়ে সে ভাবায়। ভাবায়, যদি এমনটা না হয়ে অমনটা হতো, তাহলে কি মনকেমনের জোনাকিরা একইভাবে আসত কাছে? দীঘির একলা ঢেউ, সন্ধের সপ্তর্ষিমণ্ডল, আর পেঁজা মেঘের শরত তারা কবিতার ছন্দ হয়ে ফিরতে পারত কি? ঝলমলে রোদের কিন্তু অন্যরকম প্ল্যান। তার উজ্জ্বল ঝর্না আবীর হয়ে রাঙায় খুশির পানকৌড়ি মুহূর্তগুলোকে।

এলোমেলো কলেজ ক্যাম্পাসের উল্লাসে মেশায় তামাটে হলুদ আভা। নিভৃত গ্রামের আলপথ ধরে ছুটিয়ে দেয় লাটাই ধরা সবুজ শৈশবকে। প্রিয় মানুষটির সাথে পাশাপাশি চলার পথে সে সঙ্গ দেয় হৃদয়ের গুনগুন হয়ে। জোছনা, আর রোদ-দেখতে শুনতে আলাদা হলে কী হবে, আসলে যে তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দিন রাতের অন্তহীন আবর্তনে তাই ফিরে ফিরে আসে ভেজা নোনতা গালে হাসির টোল ফেলতে।

চার জোছনায় পাঁচ রোদ’ -সংকলনের নয়টি গল্প অনুভূতির এই দ্বৈততাকে দুই মলাটের মাঝে ধরার প্রয়াস করেছে। বানাতে চেয়েছে চিনচিনে বেদনা এবং প্রাণখোলা মজার ইউনিক ককটেইল। সেই পানীয়ের স্বাদ একবার নিয়েই দেখুন হে পাঠক, বুঝবেন গল্পের চরিত্রদেরকে ভুলে যাওয়া সহজ কর্ম নয়।
img
Siddhartha Pal

সিদ্ধার্থ পাল এমন একজন বাংলা লেখক, যার লেখাকে কোনো নির্দিষ্ট গণ্ডিতে বেঁধে ফেলা কঠিন। 'হিমযুগ'-এর হিমশীতল ডিস্টোপিয়ান পৃথিবী থেকে শুরু করে 'রুদ্র চৌধুরী' সিরিজের টানটান উত্তেজনাপূর্ণ গুপ্তচরবৃত্তি; কিংবা 'মজারু'-র হাসির দমক থেকে 'কাইজার ও অন্যান্য'-র অতিপ্রাকৃত রহস্য—কল্পবিজ্ঞান, স্পাই থ্রিলার, ক্রাইম, কমেডি এবং প্যারানরমাল, সব ক্ষেত্রেই তিনি সমান সাবলীল।
দক্ষিণ কলকাতায় জন্ম নেওয়া সিদ্ধার্থ এখন নিউ জার্সিতে বসবাস করেন। তবে প্রবাসে থাকলেও তার কলমে অটুট আছে খাঁটি বাঙালি গল্পকারের সহজাত দক্ষতা—প্রতিটি পৃষ্ঠায় তিনি নিপুণভাবে বুনে চলেন উত্তেজনা, কল্পনা আর মানবিকতার মেলবন্ধন। নামী শারদীয়া পত্রিকা ও বিভিন্ন সাহিত্য সংকলনে তার লেখা নিয়মিত প্রকাশিত হয় এবং এখন পর্যন্ত তার সাতটি বই পাঠকসমাদৃত হয়েছে।
আপনি যদি শ্বাসরুদ্ধকর থ্রিলার, চিন্তার খোরাক জোগানো সায়েন্স ফিকশন অথবা প্রাণখোলা হাসির কোনো গল্প খুঁজছেন, তবে সিদ্ধার্থ পালের বইগুলো আপনার সংগ্রহে থাকার মতোই।

See all book by Siddhartha Pal

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF