0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Comics Itibritto || Kaushik Majumdar || কমিকস ইতিবৃত্ত || কৌশিক মজুমদার

  • 0 /5 (0)

SKU: CIKM01

₹750.00 ₹1,000.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
কমিকস ইতিবৃত্ত আসলে মানুষেরই ইতিবৃত্ত। বিংশ শতাব্দীতে মানব জাতির ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মহান মাধ্যমটি। সমাজ-সংস্কৃতি-মানবমন যেভাবে বিবর্তিত হয়েছে দশকে দশকে, কমিক্সের প্রতিটি প্যানেলে ধরা আছে তারই প্রতিবিম্বিত ইতিহাস। তাই কমিক্সের চোখে বিশ্বকে দেখা এক নতুন অভিজ্ঞতা। কীভাবে সতত বহমান বিংশ শতাব্দীর মানবসভ্যতা কমিক্সের মতো এক জনপ্রিয় মাধ্যমে ছেড়ে গেছে তার পরিচয় চিহ্নগুলি, তার নিবিড় পাঠ সত্যিই আমাদের মুগ্ধ করে। কিন্তু বিশ্ব কমিক্সের সামগ্রিক ধ্যানধারণা ও ইতিহাসের সাথে তার অবিচ্ছেদ্য যোগাযোগ নিয়ে রচিত বই প্রায় নেই বললেই চলে।

এই প্রথম বাংলা তথা ভারতীয় ভাষায় লেখা হল বিশ্ব কমিকসের কালানুক্রমিক ইতিহাস, যার বিস্তার প্রাচীন আলতামিরা গুহাচিত্র থেকে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত।

'কমিকস ইতিবৃত্ত' আখ্যানে ইতিহাসের বাঁকে বাঁকে ইয়োলো কিড, সুপারম্যান, বেতাল, বাঁটুল বা টিনটিনের পাশাপাশি আলোচিত হয়েছেন পুলিৎসার, হিটলার, মহত্মা গান্ধী কিংবা চ্যাপলিনের মত ঐতিহাসিক ব্যাক্তিত্বও। সুপারহিরোদের অন্তর্বাস থেকে টিনটিনের "শুটিং"; "বাঙ্গালী" বেতাল থেকে জাপানি মাংগা; লাল ব্যাটম্যান থেকে "নীল" কমিকস বাদ যায় নি কিছুই। কমিকসের ঝলমলে প্যানেলের আড়ালে লুকিয়ে থাকা বন্ধুতা, যৌনতা বা রাজনীতির অজানা সব তথ্য ছড়িয়ে আছে এই বইয়ের পাতায় পাতায়। আছে বিশ্বযুদ্ধ, ঠান্ডা লড়াই, মহামন্দার প্রসঙ্গ। এক কথায় কমিকস নামের আশ্চর্য মাধ্যমটির চোখে বিশ্ব ইতিহাসের এই পাঠ এক নতুন ধারায় ইতিহাসচর্চার সন্ধান দেবে।
  • Weight
    800 g
  • No. of Pages
    448
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2020
  • Publisher
img
Kaushik Majumdar

জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক।
জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)

See all book by Kaushik Majumdar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mogojastro || Kaushik Majumdar || মগজাস্ত্র || কৌশিক মজুমদার
  • 0 /5 (0)

Kaushik Majumdar

₹281.00 ₹375.00

Rani Kahini || Amrita Konar || রানিকাহিনী || অমৃতা কোনার
  • 0 /5 (0)

Amrita Koner

₹292.00 ₹375.00