0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Dilurani Opera || Ankur Bar || দিলুরানি অপেরা || অঙ্কুর বর

  • 0 /5 (0)

SKU: DO01

₹224 ₹299 25% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
তরাই এর উত্তরপশ্চিম সীমান্তের কোলে বনপাহাড় ঘেরা একটা ছোট্ট মফঃস্বল শহর মধুবন। হাতে গোনা লোকজন নিয়ে থাকা এই ছোট জনপদে, আচমকাই ঘটে যায় এক দুর্ঘটনা। একঘরে থাকা একটি পরিবার, আগুনে পুড়ে মারা যায় একরাতেই। আর ঠিক সেই রাতেই, একটি যাত্রা দলের পোস্টার পড়ে মধুবনে। তেরো বছর পরে, মধুবনে নতুন পালা নিয়ে আসছে, দিলুরানি অপেরা। কিন্তু মধুবনের কেউ কিছুতেই মনে করতে পারে না এদের ব্যপারে। তারপর একটু একটু করে, সকলেই বুঝতে পারে, প্রতি তেরো বছরে এই মধুবনে এমন কিছু ঘটনা ঘটে, যার স্মৃতি, মধুবনের সকলেই ভুলে যায়। আর সেই ঘটনার সঙ্গে কোন না কোন ভাবে দিলুরানি অপেরা জড়িত।

ঝড় বৃষ্টির গভীর রাতে, মধুবনের রাস্তায় হঠাৎ এসে দাঁড়ায়, লাল টকটকে একটা বাস, যার গায়ে চকচকে রঙ দিয়ে লেখা থাকে একটি নাম দিলুরানি অপেরা। কিন্তু সেই বাসের জানালার কালো কাঁচ ভেদ করে কাউকে দেখা যায়না কেন? বাসটিকে দেখে সেই রাত থেকেই বদলে যেতে থাকে মধুবনের চারজনের আচরণ। কেন? দিলুরানি অপেরা মধুবন থেকেই বেছে নেবে তাঁদের অভিনেতা অভিনেত্রীদের। কিন্তু লিস্টে নাম ওঠা, সেই পাঁচজন, গায়েব হয়ে গেল কোথায়? দিন দেউলের মাঠে, অপেরা দলের তাঁবু দুটোও ভ্যানিস হয়ে গেল কি করে? তিনরাতের পালা কি? কিই বা হবে এই পালা একবার শুরু হলে? জাকুয়া কারা? আয়রাত বৃক্ষের চারাই বা কি?

তেরোবছর পরে নতুন করে শুরু হওয়া এই পালার শেষে কি লেখা রয়েছে মধুবনের কপালে... যা ভয়ঙ্করের খেলা শুরু হয়েছিল অনেক অনেক বছর আগে, তা কি একইভাবে শেষ হবে? নাকি এবারে তার শেষটা হবে অন্যভাবে?
  • Weight
    390 g
  • No. of Pages
    224
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Publisher
img
Ankur Bar

জন্ম ফারাক্কা’তে। স্থানীয় নয়নসুখ স্কুল ও কৃষ্ণনগর গভঃ কলেজে পড়াশোনা করে ১৭ বছর বয়সে ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগদান করেন। কাজের তাগিদে আসমুদ্র হিমাচল ভ্রমণ, পর্যবেক্ষন, অধ্যয়ন ও তার সাথে নিজের আনন্দে লেখা চালিয়ে যান।

১৯৯৯ সালে কাশ্মীরে কার্গিল যুদ্ধে অপারেশন ‘সফেদ সাগর’, ২০০১ সালে ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটাকের পরে পাকিস্তান সীমান্তে ‘অপারেশন পরাক্রম’, ২০০৪ সালে সুনামি বিদ্ধস্ত আন্দামান নিকোবরে ‘অপারেশন মদত’ এ অংশ গ্রহন করেন।

২০০০ সালে এক বছর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে রাষ্ট্র সংঘের শান্তিসেনা হিসেবে যুদ্ধে যোগদান করে সেই দেশের গৃহযুদ্ধ আর দেশ বিদেশের সেনাবাহিনীর সাথে কাজের অভিজ্ঞতা নিয়ে লেখকের প্রথম বই ‘সিয়েরা লিওনে শিহরণ’ প্রকাশিত হয় ২০১৭ সালে। এছাড়া লেখকের অন্যান্য বই- অস্ত্র- প্রাচীন থেকে আধুনিক, কার্গিলের আকাশে, উড়ানে উজানে, ক্যান্সার আমার জীবন কাহিনী, সৌপ্তিকপর্ব, মুক্তির যুদ্ধ যুদ্ধেই মুক্তি, তুই ফেলে এসেছিস কারে’ খালিস্তান- হাজার যুদ্ধক্ষত প্রকাশিত হয়েছে।

লেখকের অন্যতম জনপ্রিয় বই ‘অস্ত্র’, ২০২৩ সালে সুধীর চক্রবর্তী স্মৃতি পুরষ্কার বিশেষ সন্মাননা পেয়েছে।

এয়ার ফোর্স থেকে সেবা নিবৃত্তির পরে বিভিন্ন কর্পোরেট হাউসে কাজ করেছেন। শখ’ বলতে রাইফেল আর ক্যামেরা চালানো, ট্রেকিং আর সাঁতার, সাথে সেনা সাহিত্য এবং বিভিন্ন অঞ্চলের খাদ্য সংস্কৃতি নিয়ে লেখা।

See all book by Ankur Bar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF