0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Ebong Inquisition || Avik Sarkar || এবং ইনকুইজিশন || অভীক সরকার

  • 0 /5 (0)

SKU: EI01

₹279.00 ₹350.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

একদিকে দেশীয় রাজাদের অকর্মণ্যতা আর একদিকে ক্রমশ ঘনিয়ে আসা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ছায়া, দুয়ের মাঝে বিস্তীর্ণ মধ্যভারত শাসন করে এক লুটেরা খুনির দল।
এমনই এক লুটেরা দলের সর্দার ভুকোত জমাদারকে অকস্মাৎ সরিয়ে দিয়ে দলের কর্তৃত্ব হাতে নেয় এক অজ্ঞাতপরিচয় ব্রাহ্মণ। না, লুটের ধনসম্পদ নয়, অলৌকিক শক্তির অধিকারী সেই ব্রাহ্মণ প্রতিটি শিকারের পর চেয়ে নেন শুধুমাত্র একটিই জিনিস, শিকারের মৃতদেহ!
কে এই ব্রাহ্মণ? কী করেন ইনি মৃতদেহ দিয়ে?

মায়ারানি হালদারের বংশে হাজার বছর ধরে পূজিত হয়ে এসেছে একটি অভিশপ্ত পাথুরে ফলক। কিন্তু কেন? হাজার বছর আগে কী ঘটেছিল সোমপুরা মহাবিহারের গর্ভগৃহে? এক জটা দেবীর নামে কাকে অভিশাপ দিলেন মহাস্থবির রত্নাকরশান্তি? টেনিয়া কি পারবে বালুরঘাটের তিনটি মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে এনে দালালদের কাছে বিক্রি করে দিতে? মেখলা-কনখলার কাহিনিটাই বা কী? কী হবে অসহায় মেয়ে তিনটির?

অতীনকে যেন তার সমস্ত অস্তিত্বসহ অজগরের মতোই গ্রাস করে নিল মূর্তিটা। রোজ ভোগ বেড়ে দিত সে, এই আশায় যে মা খাবেন, গ্রহণ করবেন ভোগের প্রসাদ। কিন্তু মা সেদিনই ভোগ নিলেন যেদিন ডামরি এসে উপস্থিত হলো এ বাড়িতে। কে এই ডামরি? মূর্তিটাই বা কোন দেবীর? বৌদ্ধতান্ত্রিক সহস্রাক্ষ কেন বানিয়েছিলেন এই মূর্তি? অতীনের পিতৃবন্ধু ভবেশবাবু কি পারবেন অতীনকে বাঁচাতে?

আফগান সন্ত্রাসবাদীদের হাত থেকে একদল শিশুকে বাঁচাবার দিনেই পর্তুগালের কম্যান্ডোবাহিনীর নায়ক মার্টিনেজ তাজ খবর পেলেন তাঁর একমাত্র ছেলে তিয়াগো মৃত্যুশয্যায়। বাড়ি এসে এক আশ্চর্য ইতিহাসের সম্মুখীন হন মার্টিনেজ, শোনেন গোয়াতে পর্তুগালের আধিপত্য বিস্তারের সময় তাঁরই এক পূর্বপুরুষের ইনক্যুইজিশনের নামের কৃত একটি মহাপাপের ইতিবৃত্ত। শোনেন তজ্জনিত এক ভয়াল অভিশাপের কথা, যার জন্যে আজ তাঁর প্রাণাধিক প্রিয় মাতৃহারা সন্তানটি মৃত্যুশয্যায়। কী হলো তারপর? আমোনা গ্রামের বেতালমন্দিরের সামনে কীভাবে মিলে গেল পাঁচশো বছরের ব্যবধানে ঘটে যাওয়া কাহিনির সূত্র?

কীভাবে বাংলার অক্সফোর্ড নবদ্বীপের এক বিস্মৃতপ্রায় মহাপণ্ডিত কৃষ্ণানন্দ আগমবাগীশ হয়ে উঠলেন বিভিন্ন কালখণ্ডে ধৃত এই সমগ্র কাহিনিমঞ্জরীটির একমাত্র তন্ত্রধারক?

আসুন পাঠক, প্রবেশ করি সেই গহিন অরণ্যে, শুধু মনে রাখবেন একটি মাত্র মন্ত্র, ভালোবাসাই হল সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় যাদু।

সূচি

শোধ – ১১
রক্তফলক – ৪৫
ভোগ – ৮৬
ইনকুইজিশন – ১২৮

  • Weight
    390 g
  • No. of Pages
    256
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Publisher
img
Avik Sarkar

অভীক সরকার – জন্ম পয়লা জুন উনিশশো উনআশি। (১৮ জৈষ্ঠ, ১৩৮৬ বঙ্গাব্দ), ক্যালকাটা মেডিক্যাল কলেজে। বেড়ে ওঠা প্রাচীন শহর কলকাতার অলিগলিতে। বাবা : অমল কুমার, মা : তপতী। খড়গপুর আই আই টি থেকে ইঞ্জিনিয়ারিং ও আই আই এম কলকাতা থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ।
অভীক সরকার সমসাময়িক বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নাম। কলকাতায় জন্ম নেওয়া এই লেখকের শিক্ষাজীবন কেটেছে আইআইটি (IIT) ও আইআইএম (IIM)-এর মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, যা তার বহুমুখী কর্মজীবনের শক্ত ভিত্তি তৈরি করেছে।
লেখালেখির শুরু ২০১৫ সাল নাগাদ। ওঁর লেখনীর প্রধান বৈশিষ্ট্য হলো গভীরতা, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সব ধরনের পাঠকের মনে দাগ কাটার ক্ষমতা। তার গল্পে থ্রিল, সাসপেন্স, ড্রামা এবং জীবনবোধের মিশেল থাকে, যা পাঠককে একই সঙ্গে ভাবায় ও আনন্দ দেয়। সাহিত্যচর্চার পাশাপাশি করপোরেট জগতের অভিজ্ঞতা তার লেখনীতে এক অনন্য মাত্রা যোগ করেছে, যা বাস্তব জীবনের উপলব্ধি ও দৃষ্টিভঙ্গিকে তার গল্পগুলোতে আরও জীবন্ত করে তুলেছে।
বাংলা সাহিত্যের ইতিহাসে অভীক সরকার এক অনন্য নজির সৃষ্টি করেছেন-তিনি এমন একজন লেখক যিনি ভিন্ন ভিন্ন ঘরানার দুটি বাণিজ্যিকভাবে সফল চরিত্র উপহার দিয়েছেন।
হরর ফ্যান্টাসি ঘরানার সন্ন্যাসী ‘আগমবাগীশ’ এবং বুদ্ধিদীপ্ত গোয়েন্দা ‘প্রফেসর চিন্তাহরণ’-উভয় চরিত্রই পাঠকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং নিজ নিজ বিভাগে বিশেষ স্থান দখল করে নিয়েছে। কেবল তাই নয়, নতুনত্বের সন্ধানে সব সময় সচেষ্ট অভীক তাঁর 'এবং মার্কেট ভিজিট' বইটির মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করেছেন। এই উপন্যাসে একজন সেলসম্যানের জীবনের টানাপোড়েন, আশা-আকাঙ্ক্ষা এবং মানুষের সঙ্গে তার সম্পর্ককে এক দারুণ রসবোধ ও হাস্যরসের মোড়কে তুলে ধরা হয়েছে।
ভালবাসেন ইলিশ, ইস্টবেঙ্গল, ইয়ারবন্ধু ও ইতিহাস। ভালো স্কচ ছাড়া কোনও দুর্বলতা নেই।

See all book by Avik Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book