0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Frankenstein or The Modern Prometheus || Mary Shelley || Translator: Sourav Mitra || ফ্রাংকেনস্টাইন অথবা আধুনিক প্রমিথিউস || মেরি শেলি || ভাষান্তর: সৌরভ মিত্র

  • 0 /5 (0)

SKU: FOAP01

₹358 ₹459 22% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
প্রকাশ আসন্ন

শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মেরি শেলি’র সেই কালজয়ী সৃষ্টির পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। আলেকজান্ডার দ্যুমার ‘রবিন হুড’-এর পর আর একটি দুর্দান্ত অনুবাদের কাজ করেছেন শ্রী সৌরভ মিত্র।

মেরি শেলি'র 'ফ্র্যাংকেনস্টাইন' কেবল কোনও উপন্যাস নয়— রহস্য-রোমাঞ্চ, মনস্তাত্ত্বিক বিকলন ও চরম ত্রাসের এক গথিক চিত্রপট। দৃশ্যমাধ্যমে সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি কাহিনিতে পর্যবসিত হওয়ার বহু বহু পূর্বে এক আঠারো বছর বয়সি তরুণীর মস্তিষ্কে এই কাহিনি মুকুলিত হয়েছিল এক আতঙ্কগাথা হিসেবেই।
আতঙ্ক। এ আতঙ্ক কোনও সাধারণ ভৌতিক-অলৌকিক ঘটনাজনিত মুহূর্তের ভয়বোধ নয়। এ আতঙ্ক গভীর অতল এক স্থির সাগরের মতো হিমশীতল এক নিয়তির অমোঘ উপস্থিতি যেন। 'ফ্র্যাংকেনস্টাইন'-এর দানব কেবল কোনও জড়বুদ্ধি কিস্তৃত কদর্য অঘটন নয়, তা হল ভিক্টর ফ্ল্যাংকেনস্টাইনের ধ্বংসের সূত্রপাত। সে-সূত্রপাত হয়েছিল এক নিবিড় দুর্যোগের রাতে, চুরি করা অস্থিমজ্জা-ত্বকমাংসের সংযোগে, ঈশ্বরের সৃষ্টির প্রতিস্পর্ধায়।
কিন্তু বিজ্ঞানের এই দুঃসাহসিক বিজয়যাত্রা দ্রুতই রূপান্তরিত হয় এক ভয়ানক ও রোমহর্ষক ইঁদুর-বিড়াল খেলায়। ভিক্টরের অভ্রভেদী অহংকার ক্রমে চুরমার হয়ে যায় চরম আতঙ্কে। আর্কটিকের জমাট বাঁধা বরফের বুকে নিজের স্রষ্টার ওপর প্রতিশোধ নিতে যখন সেই পরিত্যক্ত সৃষ্টি প্রয়োগ করে নিজস্ব বুদ্ধিমত্তা, সে-মুহূর্তটি তখন রোমাঞ্চের এক চরমতম সীমায় উপনীত।
এ কাহিনির প্রতিটি পাতায় পাঠকের পথ নির্দিষ্ট হয়ে যায় এক চূড়ান্ত প্রশ্নের অভিমুখে। প্রকৃত দানব কে? একাকিত্বের যন্ত্রণাবিদ্ধ এই কিম্ভুত সৃষ্টিটি, নাকি তার স্রষ্টা সেই মানুষটি যে ঈশ্বরের সমকক্ষ হয়ে ওঠার সাহস দেখিয়েছিল?
“You are my creator, but I am your master. Obey!”
“তুমি আমার স্রষ্টা হতে পারো, কিন্তু আমি তোমার প্রভু; আদেশ পালন করো!”
একদিকে হাড়হিম করা ট্র্যাজেডি, অন্যদিকে টানটান উত্তেজনার এক রোমাঞ্চকর যাত্রা- মেরি শেলি'র এই কালজয়ী সৃষ্টি নিষিদ্ধ জ্ঞান ও অপার মোহের প্রতি এক চরম সতর্কবার্তা। প্রহেলিকা, কুহেলি আর নৈতিক অবক্ষয়ের এই অন্ধকার জগতে প্রবেশের চাবিকাঠি লেখিকা লুকিয়ে রেখেছেন এ উপন্যাসের পাতায় পাতায়।
পাঠক, প্রবেশ করুন সে-জগতে, উপলব্ধি করুন অন্ধকারের গর্ভে নিহিত রহস্যের নিবিড় হাতছানি। এ বইয়ের পাঠযাত্রার শেষে দাঁড়িয়ে রয়েছে সেই অমোঘ গন্তব্য- যে-বিন্দুতে উপলব্ধি করা যায় আমাদের নিজেদের অন্তর্নিহিত অন্ধকারের চেয়ে বড়ো দানব আর হয় না। পাঠক, আপনাকে সেই উপলব্ধিবিন্দুতে স্বাগত জানাই।

ফ্রাঙ্কেনস্টাইন অথবা আধুনিক প্রমিথিউস
মেরি উলস্টোনক্রাফট (গডউইন) শেলি
ভাষান্তর: সৌরভ মিত্র
প্রচ্ছদ ও অলংকরণ: সুবিনয় দাশ
অঙ্গসজ্জা: সুবিনয় দাশ ও রাকেশ কুমার বিশ্বাস
মুদ্রিত মূল্য: ৪৫৯.০০ টাকা
প্রকাশ আসন্ন
  • Weight
    600 g
  • No. of Pages
    400
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Language
    Bengali
  • Translator
    Sourav Mitra
img
Mary Wollstonecraft Shelley

Mary Wollstonecraft Shelley was an English novelist who wrote the Gothic novel Frankenstein; or, The Modern Prometheus, which is considered an early example of science fiction. She also edited and promoted the works of her husband, the Romantic poet and philosopher Percy Bysshe Shelley.

See all book by Mary Wollstonecraft Shelley

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF