0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Kabishwari Nakshtraprabha || Abhik Mohan Dutta || কবিশ্বরী নক্ষত্রপ্রভা || অভীক মোহন দত্ত

  • 0 /5 (0)

SKU: KNAMD01

₹299 ₹380 21% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
 উনিশ শতকের কলকাতার কবিয়ালদের জগতে একবার একজন নারী এসেছিলেন। তাঁর নাম যজ্ঞেশ্বরী। কিন্তু ইতিহাসের পাতা তাঁর জন্য দু'- তিন পঙ্ক্তির বেশি বরাদ্দ করেনি।

উপন্যাস 'কবীশ্বরী' বিস্মৃত সেই যজ্ঞেশ্বরীর কাহিনি। এই উপাখ্যান অষ্টপুর গ্রামের অখ্যাত বিন্দুবাসিনীর যজ্ঞেশ্বরী হয়ে ওঠার গল্প, সমাজের প্রতিবন্ধকতা জয় করে নিজের অধিকার অর্জনের গল্প।

প্রভার হৃদয়ে-মস্তিষ্কে ঘর করে সুদূরের নক্ষত্রমালার অবোধ্য হাতছানি, প্রভা স্বপ্ন দেখে বিশ্বপ্রকৃতির রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে থাকা সেই সুশৃঙ্খল বিন্যাসটির সন্ধান পাওয়ার। কিন্তু প্রভাকে ঘিরে থাকে সমাজের চোখরাঙানি, ঈর্ষা- বিদ্বেষের বেড়াজাল। নক্ষত্রালোকে উদ্ভাসিত গবেষণার পথে বন্ধনহীন যাত্রার ইচ্ছাকে পিছুডাকে সখ্য-প্রেমের মায়াবন্ধন।

'নক্ষত্রপ্রভা' উপন্যাস আসলে নশ্বর মানুষের অবিনশ্বর এক সন্ধানের কিস্সা।

'কবীশ্বরী' ও 'নক্ষত্রপ্রভা' দু'টি আলাদা উপন্যাস। দু'জন আলাদা নারীর কাহিনি। তাঁদের একজন কবিয়াল, অপরজন বিজ্ঞানী। কবিগানের আসর একজনের দুনিয়া, আর প্রকৃতির রহস্যসন্ধান অন্যজনের চিন্তনবিশ্ব। দু'জনের মধ্যে পাঁচিল তুলে দাঁড়িয়ে রয়েছে একটি শতক। তবুও অবোধ্য কোনও ম্যাজিকে দুই নারীর কাহিনি হয়তো এসে মিশে যায় এক বিন্দুতে। সমাজ সংসারের সঙ্গে নিয়ত সংঘর্ষে, প্রতিরোধের অদম্য অভিলাষে, নিয়তির অমোঘ পাশাখেলায় সে কাহিনি দু'টি, সে মানুষ দু'টি, সেই নারী দু'জন স্থান-কাল-পাত্রের বিভিন্নতা অতিক্রম করে একে অন্যের প্রতিচ্ছবি হয়ে জেগে থাকে শেষে। এই প্রতিচ্ছবিটি মানুষের ব্যক্তিপরিচয়, লিঙ্গপরিচয়, কালপরিচয় ছাপিয়ে ক্রমে হয়ে ওঠে মহাকালের খাতায় মানবজীবনের চিরকালীন খতিয়ান। এই গ্রন্থে বিবৃত হয়েছে সেই খতিয়ানলেখটিই।
  • Weight
    490 g
  • No. of Pages
    264
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2023
  • Language
    Bengali
img
Abhik Mohan Dutta

অভীক মোহন দত্ত-র জন্ম ১৯৮৫ সালে, কলকাতায়। প্রথাগত পড়াশোনা ও গবেষণার বিষয় রসায়ন। পছন্দের বিষয় বই পড়া, লেখালেখি আর রান্না করা। পত্রপত্রিকায় ফিকশন ও ননফিকশন লিখলেও 'দু মলাটের দুনিয়া' তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ।

See all book by Abhik Mohan Dutta

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF