0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Khancha || Piya Sarkar || খাঁচা || পিয়া সরকার

  • 0 /5 (0)

SKU: KHANCHA01

₹256 ₹320 20% OFF

Stock Quantity: 8 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
পুলিশি তদন্ত, অলৌকিকের আড়ালের রহস্য, শিকারকাহিনি এবং আইনি তদন্ত এই বইয়ের মূল উপজীব্য। সুদূর ১৯১৫ সালের রক্ষণশীল অস্ট্রেলিয়া থেকে শুরু করে হরিয়ানার প্রত্যন্ত গ্রাম, মধ্যপ্রদেশের শ্বাপদসংকুল বনভূমি কিংবা দুইয়ের দশকের কলোনিয়াল উড়িষ্যা — প্রতিটি প্রেক্ষাপটে গড়ে উঠেছে মানসিক দ্বন্দ্ব ও অন্তর্দাহের এক সঘন, রুদ্ধশ্বাস পরিবেশ। বইয়ের প্রথম কাহিনি খাঁচা কেবল এই বইয়েরই প্রথম কাহিনি নয়, লেখিকার অন্যতম জনপ্রিয় চরিত্র উমেশনাথের প্রথম তদন্তও বটে। বাঁঝর গ্রামের গরুড় দেবতাকে ভোগ নিবেদন করলে মঙ্গল হয়— কিন্তু তার জন্য কী মূল্য চোকাতে হয়? পোড়খাওয়া শিকারি মোহনলাল প্রতিনিয়ত জর্জরিত হয় আত্মগ্লানিতে। পাপপঙ্কিল অতীতের চোরাবালি থেকে তার কি মুক্তি নেই? টোয়িটা এলাকার দোর্দণ্ডপ্রতাপ শিপ্পান পরিবারের ছোটমেয়ের খুনের মামলায় জড়িয়ে মাছিমারা সলিসিটর রডরিগের শরণাপন্ন হয়েছেন গুস্তাভ লিংহ্যাম। গুস্তাভ কি আদৌ খুনি? ওপেন-অ্যান্ড-শাট কেসের বেড়া টপকে কি গুস্তাভকে নির্দোষ প্রমাণ করতে পারবেন রডরিগ? সত্য ঘটনা অবলম্বনে লিখিত চার কাহিনির সংকলন: ‘খাঁচা’।

১) খাঁচা
১৯২৭ সালের কলোনিয়াল ভারত। মেদিনীপুরের সদ্য কলেজ-পাশ তরুণ উমেশনাথ জানার চাকরি জুটল পুলিশ ডিপার্টমেন্টে। প্রথম পোস্টিং হল উড়িষ্যার নিয়মগিরিতে। সেখানকার জমিদারকে সবাই ডাকে 'রাজাসাহেব' বলে। পাথরের খাদান আর সুবিশাল অরণ্যে কাঠ চেরাইয়ের রমরমা ব্যাবসা তাঁর। কিন্তু হঠাৎ একদিন নিজের শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল তাঁকে। অফিসার রালফ টিমথি নিজের অধস্তন উমেশনাথকে নিয়ে নেমে পড়লেন তদন্তে। সম্ভাব্য অপরাধী কিন্তু একজনই। কিন্তু, প্রমাণ? রহস্যের অঙ্ক কি শেষপর্যন্ত মিলল?
২) ভোগ 
কাজের সূত্রে দিল্লিতে গিয়ে কথকের দেখা হয়ে গেল কলেজ-জীবনের ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে। বন্ধুর সঙ্গে কয়েকদিন কাটিয়ে আসবেন মনস্থ করে কথক গিয়ে উঠলেন বন্ধুর বর্তমান কর্মস্থল, হরিয়ানার ঝাঁঝর গ্রামে। সেই গ্রাম তখন আসন্ন একটি উৎসবের প্রস্তুতিতে মগ্ন। কিন্তু উৎসবটির প্রকৃত স্বরূপ আসলে কী? তা কি নেহাতই স্থানীয় গ্রামদেবতার পূজা, না কি তার আড়ালে রয়েছে অন্য কোনও রহস্য?
৩) উত্তরপুরুষ
পোড়খাওয়া চোরাশিকারি মোহনলালের চারণভূমি ছিল বস্তারের সুবিস্তৃত অরণ্য। কিন্তু সরকারি কড়াকড়িতে এখন শিকার প্রায় বন্ধ। তার ছেলেও এখন বড়ো হয়েছে। ছোটোবেলায় সে বাপের মুখে শিকারের গল্প শুনত, এখন বাপের সঙ্গে শিকারে যেতে চায়। কিন্তু মোহনলাল তাতে একেবারেই রাজি নয়। সে প্রতিনিয়ত জর্জরিত হয় নিদারুণ আত্মগ্লানিতে। স্ত্রী-সন্তানের মুখে দু'মুঠো খাবার তুলে দিতে যে পাপ সে করেছে, তা থেকে কি তার কোনও মুক্তি নেই?
৪) নিয়ন্তা 
অ্যাডিলেড থেকে মাইল ষাটেক দূরে বর্ধিষ্ণু গ্রাম টোয়িটা। সেখানকার দোর্দণ্ডপ্রতাপ শিপ্পান পরিবারের ছোটোমেয়েকে বাড়ির মধ্যেই ছুরি মেরে খুন করা হয়েছে। সন্দেহ গিয়ে পড়েছে তারই দিদির কথিত প্রেমিক গুস্তাভ লিংহ্যামের উপর। সাক্ষ্যপ্রমাণও তার দিকেই ইঙ্গিত করছে। উপায়ান্তর না দেখে সে শরণাপন্ন হয়েছে সরকারি সলিসিটর রডরিগের। গুস্তাভ কি আদৌ খুনি? এ কি আর পাঁচটা ওপেন-অ্যান্ড-শাট কেসের মতোই সাধারণ কোনও অপরাধ? না কি রহস্যের চোরাস্রোত রডরিগকে নিয়ে যাবে অন্য এক অ-সাধারণ উপসংহারের দিকে?
ব্রিটিশ ভারতের উড়িষ্যা, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম, মধ্য ভারতের শ্বাপদসংকুল বনানী কিংবা মহাসাগরের ওপারে ছবির মতো শান্ত, নির্জন গ্রাম টোয়িটা— রহস্যের পদচারণা সর্বত্র!
img
Piya Sarkar

পিয়া সরকার বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় ও সমসাময়িক থ্রিলার ও মিস্ট্রি (রহস্য) ঘরানার কথাসাহিত্যিক। তিনি তাঁর টানটান উত্তেজনার গল্প এবং গোয়েন্দা কাহিনীর জন্য পাঠকমহলে সুপরিচিত।তাঁর সৃষ্ট 'এস আই দর্শনা বোস' সিরিজটি অত্যন্ত জনপ্রিয়। এই সিরিজের অধীনে প্রকাশিত উপন্যাস ও গ্রন্থগুলো থ্রিলার প্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ওঁর লেখা কয়েকটি জনপ্রিয় বই হলো 'নিষাদ' (এস আই দর্শনা বোস সিরিজের দ্বিতীয় গ্রন্থ), 'মৃত্যু বিসর্পিল', 'বিসাশন', এবং 'বৃশ্চিক চক্র'। তাঁর থ্রিলারগুলোতে দারুণ রহস্যের পাশাপাশি মানবিক আবেগ ও সামাজিক প্রেক্ষাপট ফুটে ওঠে।

See all book by Piya Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF