0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Magnanarach || Debarati Mukhopadhyay || মগ্ননারাচ || দেবারতী মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: MNV02

₹273.00 ₹350.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
২০২০ সালের কোভিড কবলিত সময়েও ‘নারাচ’ উপন্যাস প্রকাশ হওয়ামাত্র পাঠক মহলে সাড়া ফেলে দেয়। অনূদিত হয় ইংরেজি ভাষাতেও। এর প্রধান কারণ উপন্যাসটির প্রেক্ষাপট ও ঘটনার বিস্তার।

নারাচ উপন্যাসের প্রেক্ষাপট ছিল উনবিংশ শতাব্দীর পরাধীন ভারত, যখন লাতিন আমেরিকার নির্বিচারে পাচার হচ্ছিল অভাগা শ্রমিকরা! নারাচ সে সময়কার শেষ, তারপর থেকে শুরু ‘মগ্ননারাচ ’। এই উপন্যাসের পটভূমি ভারতের আসাম রাজ্যের চা বাগান। সেখানের দালাল-আড়কাঠির মাধ্যমে, নানা প্রলোভনে দেখিয়ে মানুষ পাচার করা হচ্ছিলো। কী ঘটলো সেইসব হতভাগ্য মানুষের কপালে?

পাশাপাশি এই উপন্যাসে এসেছে ডাঃ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের অক্লান্ত লড়াই, রয়েছেন তাঁর স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, গগনচন্দ্র, উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, নেপালের রাজপরিবার এবং নবাব ওয়াজেদ আলী শাহর পরবর্তী মুমূর্ষু মেটিয়াবুরুজ। এর সঙ্গে মিশে গেছে ভুবনমণির মতো কাল্পনিক চরিত্ররা, যাঁদের অনেকেই ছিলেন 'নারাচ' উপন্যাসে।

‘মগ্ননারাচ’ কি প্রকৃত অর্থে ‘নারাচ’ উপন্যাসের সিকুয়েল ? কেন এই উপন্যাসের এমন বিচিত্র নাম? এ বইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে এইসব প্রশ্নের উত্তর।

দেবারতি মুখোপাধ্যায়ের স্বচ্ছন্দ কলমে ইতিহাস আশ্রিত উপন্যাস মগ্ননারাচ ।
  • Weight
    500 g
  • No. of Pages
    232
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Debarati Mukhopadhaya

দেবরতী মুখোপাধ্যায় সমসাময়িক বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত লেখিকা। মাত্র ৩৪ বছর বয়সে তিনি ৩০টিরও বেশি বেস্টসেলার উপন্যাসের মাধ্যমে সাহিত্য জগতে খ্যাতি অর্জন করেছেন, যা ভারত ও বিশ্বজুড়ে হার্পার কলিন্স এবং রূপা পাবলিকেশনসের মতো শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়েছে।তাঁর বেশ কিছু উপন্যাস, যেমন 'শাস্ত্রী', 'স্বস্তিক সংকেত', এবং 'ত্রৈলোক্কো', শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থাগুলি দ্বারা চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। এক অসাধারণ মাইলফলক হিসেবে, তাঁর উপন্যাস 'শিখণ্ডী' প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চলচ্চিত্রায়নের জন্য নির্বাচিত হয়। তার গল্পগুলো সানডে সাসপেন্স এবং স্টোরিটেলের মতো প্ল্যাটফর্মেও সমাদৃত হয়েছে, যা বিশ্বজুড়ে বৈচিত্র্যময় পাঠকের কাছে পৌঁছেছে।বিখ্যাত উপন্যাস: নারাচ, কৃষ্ণসিন্ধুকি, ব্যালেন্স শীট, ডাকাতরাজা, শিখণ্ডী, অঘোরে ঘুমিয়ে শিব, নরক সংকেত, ঈশ্বর যখন বন্দী, দিওতিমা, দশগুপ্ত ট্রাভেলস, হারিয়ে যাওয়া খুনিরা, বাবু ও বারবনিতা এবং আরও অনেক।

See all book by Debarati Mukhopadhaya

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book