0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mithhe Holeo Sotti || Amrita Koner || মিথ্যে হলেও সত্যি || অমৃতা কোনার

  • 0 /5 (0)

SKU: MHSDSAK02

₹279 ₹350 20% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
দ্বৈতা সান্যাল! লালবাজার ডিডির গোয়েন্দা পুলিশ যার আত্মপ্রকাশ ঘটেছিল গতবছর বইমেলায় মেডিক্যাল থ্রিলার ‘মায়াজাতক’ এর মাধ্যমে। সেই দ্বৈতা সান্যাল এবার এক বহু প্রাচীন জমিদার বাড়িতে অতিথি হয়ে এসেছে। কিন্তু এখানে আসতেই তার মনে হয় বহুবছরের পুরোনো কোনো রহস্য এ বাড়ির অন্দরে চাপা আছে।তাঁর মৃত্যুতে কেন উন্মাদ হলো এ বাড়ির ছোট ছেলে? সেই একই সময়ে মিসিং হয়ে যায় এ বাড়ির মেয়ে রাঙা। তাঁর নাম এ বাড়িতে নেওয়া বারণ কেন? সে মধ্যরাতে পালিয়েছিল তাই? নাকি অন্য কোনো কারণ আছে? এইসব ঘটনা কি পরস্পর সংযুক্ত? এ বাড়িতে আছে একটা গুপ্তঘর। 

সেই গুপ্তঘরে যাওয়া কেন নিষেধ? এ বাড়িতে অনেক রহস্য। আর সব রহস্যের চাবিকাঠি এ বাড়ির প্রধান, বয়স্ক মহিলা তরুলতা দেবী। বারবার এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেন প্রায় রাতে। কাকে দেখেন তিনি? কোন পাপের বোঝা বয়ে বেড়াচ্ছেন বহু বছর ধরে সেই তরুলতা দেবী?কনকলতা, সদ্য বিয়ে হয়ে এসেছে এক জমিদার বাড়ির ছোটবউ হয়ে। কিন্তু কেন সবাই বলে তাঁকে নির্বাচন করা হয়েছে এক বিশেষ কাজের জন্য? কেন ছোট বউ হয়েও কনক হবে তাঁর শ্বশুরবাড়ির সর্বেসর্বা, বউরানি? কিন্তু বউরানি হতে হলে তাঁকে করতে হবে এক কঠিন সাধনা। কী সেই সাধনা? কেন একে একে আত্মহত্যা করছে কনকলতার খাস দাসীরা? 

তাঁদের মধ্যে এক অদ্ভুত মিল। মৃত্যুর কিছুদিন আগে তাঁরা কীসব উপাচার করেছিল। মৃত্যুর পূর্বে সরলাও করত এমন উপাচার। কনকলতাকে নাকি তাঁর শাশুড়ি ইন্দুমতীর মতো অনেকটা দেখতে। ইন্দুমতী ছিল এ বাড়ির লক্ষ্মী। কনকের পিসিশাশুড়ি বিধুমুখী আর তাঁর শ্বশুর বিভূতি বলেন ইন্দুমতী মারা যায়নি। সে আচমকা একদিন বিলীন হয়ে যায়। সে ফিরবে। ফিরবে কনকের এই সাধনা সম্পন্ন হলে। সবাই এসব বিশ্বাস করলেও এ বাড়ির বড় বউ সন্ধ্যামণি কেন যেন বিশ্বাস করতে পারে না সব। তাঁর রহস্য সন্ধানীমন কী যেন খুঁজতে থাকে। তাঁর এই কৌতূহল কি বিপদে ফেলবে তাকে? প্রিয়াঙ্কা দিল্লীর কলেজে পড়ে। হঠাৎ করে তাঁর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রায় দিন উপোস থাকে সে, প্রায় দিন কীসব পুজো অর্চনা করে ঘর বন্ধ করে। তাঁর বন্ধু শ্রী বারবার তাঁকে বোঝানোর চেষ্টা করে।

সাইকোলজিস্টের কাছে নিয়ে যেতে চায় কিন্তু প্রিয়াঙ্কা তাঁকে অপমান করে বের করে দেয়। কী মিল সরলা, পুষ্প, বিমলা আর প্রিয়াঙ্কার মধ্যে? আরও কি কেউ আছে এই তালিকায়? দ্বৈতা রায়বাড়ির অতিথি হয়ে আসার পরই হঠাৎ খুন হয় এ বাড়ির ছোট ছেলে। মানসিক ভারসাম্যহীন এই লোকটার কে হতে পারে শত্রু? এই খুনের সূত্র ধরেই দ্বৈতা কি পৌঁছে যাবে সব রহস্যের মূলে? অসংখ্য প্রশ্ন। সব উত্তর কি পাবে দ্বৈতা?
  • Weight
    400 g
  • No. of Pages
    256
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Amrita Koner

জন্ম - ২৭ শে জুন ১৯৯২ সাল। বড় হওয়া উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বর্তমানে তিনি একটি সরকারি পোষিত স্কুলের শিক্ষিকা। ২০১৮ সাল থেকে বইপাড়ায় প্রবেশ বিভিন্ন সংকলনের মাধ্যমে। ফিকশনের পাশাপাশি তার ননফিকশন বইও পাঠকমহলে বেশ সমাদৃত। ‘কিশোরভারতী’, ‘নবকল্লোল’, ‘এইসময়’ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার গল্প।

তার প্রকাশিত একক বই - ‘ভারতের মহিলা গুপ্তচর ১’, ‘বাস্তবের গোয়েন্দারা’, ‘মায়াজাতক’, ‘মিথ্যে হলেও সত্যি,’ ‘একটি তদন্তের নেপথ্যে’, ‘নরকরাজ’, ‘হত্যা যদি শিল্প হয় ১’, ‘হত্যা যদি শিল্প হয় ২’, ‘রানিকাহিনি’, ‘মৃতেরা কথা বলে ১’, ‘তোমার ভয়ের সুযোগ নিয়ে’, ‘অরণ্যের আদিম আতঙ্ক’

ফিকশনের পাশাপাশি সমানভাবে তিনি ননফিকশনও লেখেন। বিশেষ পছন্দের বিষয় যে কোনো ধরণের থ্রিলার।

See all book by Amrita Koner

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF