0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mogojastro || Kaushik Majumdar || মগজাস্ত্র || কৌশিক মজুমদার

  • 0 /5 (0)

SKU: MJKM01

₹281.00 ₹375.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ফেলুদার গল্পে সিধুজ্যাঠা ছিলেন সবজান্তা। শুধু তিনিই নন এই গুগল বিশ্বের আগে, যখন সবকিছু মাউসের একটা ক্লিকেই জানা যেত না, তখন এইসব সবজান্তা মানুষরাই সময়ে অসময়ে নানা জ্ঞান বিতরণ করতেন আমাদের। এখন তো আর সে দিন নেই। তাহলে এই বইয়ের দরকার কোথায়? এই বই নতুন কিছু জানানোর জন্য নয়, বরং সেইসব ভুল ধরিয়ে দেওয়ার জন্য, যা আমরা ছোটবেলা থেকে ভুলভাবে জেনে এসেছি, বিশ্বাস করছি, ধ্রুবসত্য বলে মেনেছি। আমাদের প্রচলিত সাধারণ জ্ঞান বই আমাদের শিখিয়েছে, গোটা রোম যখন আগুনে পুড়ছে তখন সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন; আমেরিগো ভেসোপুচির নামে আমেরিকার নামকরণ হয়েছে; স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন কিংবা ইলেকট্রিক বাল্বের আবিষ্কর্তা টমাস আলভা এডিসন। অবাক লাগলেও প্রতিটাই ভুল তথ্য। 

তাহলে সত্যিটা কি? আর সেটা কেনই বা মেনে নেব? কিভাবে জানব ডিম আগে না মুরগী? অ্যাস্টেরিক্সের জাদুপানীয় কি কি দিয়ে তৈরি হত? ফেলুদা অবসরে কি কি বই পড়ত? অথবা একটা ঘুড়ি কিভাবে বহু মানুষের প্রাণ বাঁচিয়েছিল? এমনসব অদ্ভুত তথ্য আর গল্প এই প্রথমবার বাংলাভাষায় দুই মলাটে গ্রন্থিত হল।
  • Weight
    350 g
  • No. of Pages
    146
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2018
  • Publisher
img
Kaushik Majumdar

জন্ম ১০ এপ্রিল, ১৯৮১, কলকাতা। স্নাতক, স্নাতকোত্তর এবং পি. এইচ. ডি. তে সেরা ছাত্রের স্বর্ণপদক প্রাপ্ত। নতুন প্রজাতির ব্যাকটেরিয়া Bacillus sp. KM5 এর আবিষ্কারক। বর্তমানে ধান্য গবেষণা কেন্দ্র, চুঁচুড়ায় বৈজ্ঞানিক পদে কর্মরত এবং হাবড়া মৃত্তিকা পরীক্ষাগারের ভারপ্রাপ্ত আধিকারিক।
জার্মানী থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গবেষণাগ্রন্থ Discovering Friendly Bacteria: A Quest (২০১২)। তাঁর কমিকস ইতিবৃত্ত (২০১৫), হোমসনামা' (২০১৮),মগজাস্ত্র (২০১৮), জেমস বন্ড জমজমাট (২০১৯), তোপসের নোটবুক (২০১৯), কুড়িয়ে বাড়িয়ে (২০১৯),নোলা (২০২০), সূর্যতামসী (২০২০), আঁধার আখ্যান (২০২০) ও নীবারসপ্তক (২০২১) এই সব দিনরাত্রি (২০২২), ধন্য কলকেতা সহর (২০২২), আবার আঁধার (২০২২), অগ্নিনিরয় (২০২২), হারানো দিনের গল্প (২০২৪), সিংহদমন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪), আরও একটি প্রবন্ধ সংকলন (২০২৫) সুধীজনের প্রশংসাধন্য। সরাসরি জার্মান থেকে বাংলায় অনুবাদ করেছেন ঝাঁকড়া চুলো পিটার (২০২১)। বাংলাদেশের আফসার ব্রাদার্স থেকে প্রকাশিত হয়েছে ম্যাসন সিরিজের বাংলাদেশ সংস্করণ (২০২২, ২৩), মৃত্যুস্বপ্ন (২০২৪), ডিটেকটিভ তারিণীচরণ (২০২৪) । সম্পাদিত গ্রন্থ সিদ্ধার্থ ঘোষ প্রবন্ধ সংগ্রহ (২০১৭, ২০১৮) ফুড কাহিনি (২০১৯), কলকাতার রাত্রি রহস্য (২০২০) সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষে একাই একশো (২০২২), কলিকাতার ইতিবৃত্ত(২০২৩), বিদেশিদের চোখে বাংলা (২০২৪) এবং কলিকাতার নুকোচুরি (২০২৫)

See all book by Kaushik Majumdar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book