0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mon Aynay Megh || Arpita Sarkar || মন আয়নায় মেঘ || অর্পিতা সরকার

  • 0 /5 (0)

SKU:

₹205.00 ₹275.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
বই সম্পর্কিত কথা ‘মন আয়নায় মেঘ’ বইটি একটি উপন্যাসিকা সংকলন। তিনটি উপন্যাসিকা বা নভেলা রয়েছে এই বইয়ে। তিনটি উপন্যাসিকাই মনস্তাত্ত্বিক-প্রেম-সামাজিক জঁরে লেখা। একটা মানুষকে বাহ্যিকভাবে চিনলেও তার মনের খবর যে সম্পূর্ণ এসে পৌঁছায় না সেটা নিয়েই লেখা হয়েছে উপন্যাসিকাগুলি। ‘মন আয়নায় ছবি’-উপন্যাসিকাতে ধীরে ধীরে চোখের সামনে সকলে বদলে যেতে দেখবে অরিত্রীকে। বাবা-মা-বান্ধবী-প্রেমিক সকলের কাছ থেকে সে ক্রমশ নিজেকে সরিয়ে নিতে চাইছে। না একাকীত্ব যাপন সে চায় না। সে খুঁজে চলছে কোনো এক না দেখা শুভময়কে। কে এই শুভময় ? কীভাবেই বা অরিত্রীর আলাপ হলো শুভময়ের সঙ্গে ? তাকে খুঁজতে গিয়ে নিজেকে কেন এভাবে বদলে ফেলছে অরিত্রী? তার মনের আয়নায় কার ছবি ভেসে বেড়ায় চেতনে ও অবচেতনে ? ‘চুপি চুপি’- উপন্যাসিকার নায়িকা চাকরি ছেড়ে নিজের একটা অফিস খুলেছে। সে অফিসে মানুষ নিজের মনের কথা বলতে আসে চুপি চুপি। এমন অনেক মানুষ আছেন যারা ইচ্ছে হলেও নিজেকে উজাড় করতে পারেন না জনসমক্ষে। তাই বলে কি তার কথা জমে না? জমে তো, অনেক কথা জমে। কিন্তু সে কথা কাউকে বলে ওঠার মতো মনের জোর তিনি সঞ্চয় করে উঠতে পারেন না। ‘চুপি চুপি’ তাদের কথা শোনে। এমনভাবেই ঊর্মিলা এসেছিল চুপি চুপির অফিসে। তারপর কীভাবে যেন নানা সমস্যায় জড়িয়ে গিয়েছিল চুপি চুপি। ‘শ্রীকণ্ঠধাম- অল্পবয়সের একটা ছোট ভুলে কীভাবে যেন বদলে যাবে তৃষার জীবন। যে জীবনের আঁচ সে কোনোদিন পায়নি। নিজের মনকে কঠিন শাসনে বশ করার এ পদ্ধতি কে শেখালো তৃষাকে? পরিচিত-পরিজনের থেকে কেন হারিয়ে গেল তৃষা? হারিয়ে যেতে বাধ্য হয়েছিল হয়তো। মন আর মস্তিষ্কের লড়াইয়ে কে জিতবে?
  • Publication year:
    2025
  • No of pages:
    200
  • Weight:
    0.34 kg
  • Publisher
img
Arpita Sarkar

জন্ম নবদ্বীপের কাছে সমুদ্রগড়। কৃষ্ণনগর কলেজ থেকে বাংলায় স্নাতক। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। তারপর চাইল্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্টে চাকরি পান। স্কুল ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালিখির সূচনা ২০১৬ সালের শেষের দিকে। ফেসবুকে নিজস্ব পেজ 'Arpita Sarkar'-এ নিয়মিত লেখালিখি করেন। এই পেজের অনুসরণকারীর সংখ্যা চার লক্ষের অধিক। প্রথম বই প্রকাশিত হয় ২০১৭ সালের বইমেলায়। প্রতিটা বইই পাঠকের মনে জায়গা করে নিয়েছে। সামাজিক, প্রেম এবং রহস্য তিনটি ধারায় লেখিকা সমান সাবলীল। ছোটগল্প সংকলন ও উপন্যাস সমানভাবে পাঠক মহলে সমাদৃত। প্রথম শ্রেণীর শারদীয়া সংখ্যায় স্থান পায় লেখিকার লেখা। লেখিকার গল্প নিয়ে হয়েছে বেশ কিছু শর্ট মুভি। তিনটে গল্প নির্বাচিত হয়েছে ফিচারের জন্য। ভারত সরকারের (পূর্বাঞ্চলীয় শাখা) সংস্কৃতি মন্ত্রক কর্তৃক পুরস্কার প্রাপ্ত- ২০২১ সালের সাহিত্য সম্মান পান। জোশটকের মঞ্চ থেকে বিভিন্ন টিভি চ্যানেলে পরিচিত মুখ লেখিকা অর্পিতা সরকার

See all book by Arpita Sarkar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

THE TEHRAN FILES || Koushik Das || দ্য তেহরান ফাইলস || কৌশিক দাশ
  • 0 /5 (0)

Koushik Das

₹319.00 ₹425.00

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349.00 ₹449.00

Alinagarer Andhokoop || Sougata BasuI || আলিনগরের অন্ধকূপ || সৌগত বসু
  • 0 /5 (0)

Sougata Basu

₹214.00 ₹275.00

Timir Hanan || Kaushik Majumdar|| তিমির হনন || কৌশিক মজুমদার
  • 0 /5 (0)

Kaushik Majumdar

₹308.00 ₹396.00

Aparthib 2 || Abhigyan Ganguly || অপার্থিব ২ || অভিজ্ঞান গাঙ্গুলী
  • 0 /5 (0)

Abhigyan Ganguly

₹272.00 ₹349.00