0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mrito Pechader Gaan || Sayak Aman || মৃত পেঁচাদের গান || সায়ক আমান

  • 0 /5 (0)

SKU: MPGSA

₹273.00 ₹325.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
এই মুহূর্তে আপনার হাতে ধরা আছে ‘মৃত প্যাঁচাদের গান’। হয়তো অন্যমনস্ক হয়ে আপনি ভাবছেন বইটা নেবেন কিনা, কিংবা পড়বেন কিনা। কী আছে এই বইতে? আসুন দেখে নিই। আপনার জীবনের মতোই, এই বইতেও রয়েছে গল্প। সে গল্প কখনো আপনাকে নিয়ে গিয়ে ফেলবে কোনো প্রাচীন মন্দিরে চাপা পড়ে থাকা অভিশাপের মুখোমুখি। কখনো হয়তো আপনার দেখা হয়ে যাবে কপিলাবস্তুর সেই বিপথগামী রাজপুত্রের সঙ্গে। কখনো বা কিউপিডের তীর হয়ে আক্রমণ করে বসবে আপনাকে। হঠাৎ আপনি আবিষ্কার করতে পারেন, মানুষ নয়, প্রাণী নয়, জীবন নয় আপনার সমস্ত ভালোবাসা কেবল একটি ধারণাকে লক্ষ্য করে।

সারারাত জেগে দ্বিগে, কী যেন ছিল, সে আর নেই ভেবে কাটানোর পর, ভোরের প্রথম আলো ফোটার মুহূর্তে এই বই হাতে নিয়ে আপনি বসতেই পারেন। যা হারিয়েছেন তা হয়তো পাবেন না, তবে বলা কী যায় হয়তো নিজেকেই খুঁজে পেয়ে যাবেন কোনো অসতর্ক মুহূর্তে। এইটুকু হিসেবই চিরায়ত হয়ে থাকুক ‘মৃত প্যাঁচাদের গান’-এ|
  • Binding
    Hardback
  • Weight
    500 g
  • Publishing Year
    2023
  • Publisher
img
Sayak Aman

সায়ক আমানের জন্ম ১৯৯২ সালের ১৩ জুলাই কলকাতার তেঘরিয়াতে। অধুনা কাঠবেকার এবং কোনো রকম পেশার সঙ্গে যুক্ত নয়।
ভাবগম্ভীর ও সিরিয়াস পরিবেশে সচরাচর খুঁজে পাওয়া যায় না, পাহাড়ে কিংবা মাঠেঘাটে হামেশাই দেখতে পাওয়া যায়। বাজারে ধারদেনা জমে গেলে নিতান্ত দায়ে পড়ে লেখালেখি করেন।
এ পর্যন্ত কী কী বই বেরিয়েছে ও কী পুরস্কার পেয়েছেন কিছুতেই মনে করে বলতে পারছেন না। গল্প বলতে, সিনেমা দেখতে ইয়ার্কি করতে ও বাড়ি ছেড়ে বেরিয়ে পড়তে ভালোবাসেন।

See all book by Sayak Aman

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%