0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Mrityur Nipun Shilpa || Saikat Mukhopadhya || মৃত্যুর নিপুন শিল্প || সৈকত মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: MNS01

₹200.00 ₹250.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ফ্রি-স্কুল স্ট্রিটের এক অনামী অ্যান্টিক-শপের কাউন্টারে বিক্রির জন্যে রাখা ছিল কয়েকটা মাদার অফ পার্লের পুতুল। এতই নিখুঁত সেই পুতুলগুলো যে, মনে হয় যেন ডাকলে সাড়া দেবে। কোথায় বসে, কোন শিল্পী, কতদিন আগে বানিয়েছিলেন এই অবিশ্বাস্য শিল্পদ্রব্যগুলি? উত্তর মিলল, তবে রতিবদ্ধ দুই নারীপুরুষের জীবনের মূল্যে। বাংলার থ্রিলার-প্রেমিকদের মধ্যে ইতিমধ্যেই 'কাল্ট' হয়ে যাওয়া এক বায়ো-থ্রিলার- মৃত্যুর নিপুণ শিল্প। 
কল্পবিজ্ঞানের বীজ থেকে বিষাক্ত লতার মতন বেড়ে ওঠে, ছড়িয়ে যায় এক অভাবনীয় জটিল প্লটের জাল। সেই সত্তরের দশকের গোড়ায় উত্তরবঙ্গের ছোট্ট গঞ্জ নীলপাড়ায় পুলিশের হাতে রেপড হয়েছিল কলকাতার কলেজে পড়া এক মেয়ে। মানুষের জন্যে মুক্তি খুঁজতে গিয়েছিল সে। সম্পূর্ণ অন্য পথে মুক্তি খুঁজেছিলেন আরেকজন, যিনি ছিলেন সেই মেয়েটির প্রেমিক। শুধু রক্ত আর ঘাম নয়, চোখের জলে ভেজা এক মহাজাগতিক রহস্যগাথা - মাননীয় অমানুষ। 
ছ-জন প্রাপ্তবয়স্ক নরনারী আর একটি বালক শীতের ছুটি কাটাতে গিয়েছিল সাঁওতাল পরগনার অখ্যাত এক গ্রামে। তাদের ছুটির ঠিকানা 'দয়াল বাংলো'-র চার দেওয়ালের মধ্যে ঘটে যেতে থাকে একের পর এক অলৌকিক ঘটনা যার অন্তিম পরিণতিতে মারা যান সাতজনের মধ্যে দু'জন। কুড়ি বছর পরে সেদিনের সেই বালক খুঁজতে শুরু করে দয়াল বাংলোর অলৌকিক ঘটনাবলির আড়ালে লুকিয়ে থাকা নানান বিকৃত মানসিকতা। যারা বলেন বাংলায় সাইকোলজিকাল থ্রিলার লেখা হয় না, তাদের জন্যে অবশ্যপাঠ্য এই সংকলনের তৃতীয় উপন্যাস - ঘাতকের মুখ
  • Weight
    300 g
  • No. of Pages
    152
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2022
  • Publisher
img
Saikat Mukhopadhyay

তাঁর জন্ম এবং বড় হওয়া হুগলি জেলার উত্তরপাড়ায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর উপাধি অর্জনের পরে তিনি রাজ্য সরকারের অধীনে আধিকারিক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ দুই-দশকের লেখক-জীবনে তিনি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-সাহিত্য, উভয় ধারাতেই জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রাপ্তবয়স্কদের জন্য তিনি যখন গল্প-উপন্যাস লেখেন, তখন ঘটনার বিবরণের চেয়ে বেশি প্রাধান্য দেন মানব-মনের আলোছায়াকে তুলে আনার বিষয়ে। লেখকের প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশের কাছাকাছি। তাঁর বহু কাহিনি রেডিও-স্টোরি হিসেবে সামাজিক মাধ্যমে সমাদর পেয়েছে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য তিনি পেয়েছেন দীনেশচন্দ্র স্মৃতি পুরস্কার এবং নান্দনিক সাহিত্য সম্মান।

See all book by Saikat Mukhopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Basudhara || Tilottama Majumder || বসুধারা || তিলোত্তমা মজুমদার
  • 0 /5 (0)

Tilottama Majumder

₹479.00 ₹600.00