0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Nil Roller Lal Roller || Smaranjit Chakraborty || নীল রোলার লাল রোলার || স্মরণজিৎ চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: NRLR

₹200.00 ₹250.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
ইউরোপ থেকে ফিরে শহরে পা রেখেই রণন জানতে পারে তার বাবা বাহাত্তর বছর বয়সে বিয়ে করেছেন আবার। প্রাথমিকভাবে একটু খারাপ লাগলেও তারপরে বাড়ির কাকা-পিসিদের ব্যবহার দেখে রণনের মনের মধ্যে অন্যরকম অনুভূতি আসতে শুরু করে। পাঠকদের সঙ্গে গল্প করার ভঙ্গিতে রণনের জবানিতে এগোতে থাকে এই উপন্যাস। জানা যায় সে একজন লেখক। পারিবারিক ব্যবসায় যুক্ত। জানা যায় তার অতীত— মায়ের কথা, ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে আসার কথা। কাহিনি এগোনোর সঙ্গে সঙ্গে রণনের জীবনে অতীত থেকে এসে পড়ে একজন। আর সেখান থেকেই গল্প বইতে থাকে অন্য এক খাতে। রণনের কথার মধ্যে দিয়েই ছোট পিসি, হরিদা, সানিলা, টুপুন, টফি পিসি, তান্নি-সহ আরও নানান চরিত্ররা ফুটে ওঠে। তাদের জীবনের গল্প এসে মেশে রণনের জীবনে। মিলিত ধারার মতো বইতে থাকে কাহিনি। আর বাড়ির পেছনের বাগানে পড়ে থাকা নীল রোলার লাল রোলার মাঝে মাঝেই ফিরে আসে ঘটনায়! ‘নীল রোলার লাল রোলার’ উপন্যাস, মানব জীবনের মতোই এক আনন্দ ও বেদনার সম্মিলন। আনন্দ আর আলোময় কথন ভঙ্গিমার মধ্যে এই উপন্যাস বুনে রেখেছে হাসি ও চোখের জলের সোনা-রুপোর জরির কাজ। ভালবাসার নিবিড় রঙ্গোলি!
img
Smaranjit Chakraborty

স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।

শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।

See all book by Smaranjit Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book