0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Niren Bhaduri Samagra Vol-3 || Souvik Chakraborty || নীরেন ভাদুড়ী সমগ্র তৃতীয় খণ্ড || সৌভিক চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: NBSV03

₹360.00 ₹500.00

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
কে প্রথম কাছে এসেছি…’ আর ‘মহাসিন্ধুর ও ‘পার থেকে মধ্যপর্ব-লাপিস লাজুলি’-এই দুটি রচনার মধ্যে দিয়ে সৌভিক চক্রবর্তী নীরেন ভাদুড়িকে তন্ত্র ও ভয়-সাহিত্যের জগৎ থেকে বার করে পৌঁছে দিলেন ফ্যান্টাসির জগতে। আর শুধু ফ্যান্টাসি নয়, এই কাহিনিগুলিতে সৌভিকের কলম স্পর্শ করে গিয়েছে একাধিক জঁরের ঘাট। স্পাই অ্যাডভেঞ্চার, ক্রাইম থ্রিলার, রহস্য কাহিনি, ভ্রমণ সাহিত্য, ঐতিহাসিক উপন্যাস। আপনি কলকাতায় বসে থেকে দার্জিলিংয়ের পাহাড়তলির হিমেল হাওয়ায় সরসরিয়ে ওঠা পাইনবনের মেজাজ অনুভব করতে পারবেন, সঙ্গে এও জানবেন যে সেই কালচে-সবুজ অন্ধকারের মধ্যে ঘনিয়ে ওঠা অতিলৌকিক রহস্যের মূল আসলে লুকিয়ে আছে মধ্য-ইয়োরোপের লোককথায় আর ইয়োরোপীয় শয়তান উপাসনার মধ্যে। দেবী ইনান্নার দণ্ড উদ্ধার করতে না পারলে যে নরকের দ্বার খুলবে না, তিতাসকে বাঁচানোর পথ যে চিরতরে বন্ধ হয়ে যাবে তা আপনি এত দিনে জেনে গিয়েছেন। কিন্তু সেই দণ্ডকে উদ্ধার করার জন্য আপনার-আমার মতোই বন্ধুত্ব আর প্রেমে পাগল বাঙালি ছেলেমেয়েগুলি যে কী ভাবে শতসহস্র বিপদের মহাসিন্ধু পেরিয়ে সুদূর ইরাকে পৌঁছে গেল সেই কাহিনি সত্যিই মহাকাব্যিক রূপ পেয়েছে সৌভিকের কল্পনা আর কলমে।
  • Weight
    600 g
  • No. of Pages
    448
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2025
  • Publisher
img
Souvik Chakraborty

সৌভিক চক্রবর্তী হলেন সমসাময়িক বাংলা সাহিত্যের একজন অত্যন্ত জনপ্রিয় থ্রিলার, হরর এবং ফ্যান্টাসি ঘরানার লেখক। বিশেষ করে অলৌকিক, তন্ত্র ও রহস্য রোমাঞ্চপ্রেমী বাঙালি পাঠকদের কাছে তিনি তাঁর অনবদ্য সৃষ্টির জন্য অত্যন্ত সুপরিচিত। সৌভিক চক্রবর্তীর সাহিত্যিক জীবনের অন্যতম সেরা ও সফল সৃষ্টি হলো 'শ্রী নীরেন্দ্রনাথ ভাদুড়ি' চরিত্রটি।

See all book by Souvik Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book