0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Padmayoni || Subhabrata Basu || পদ্মযোনি || শুভব্রত বসু

  • 0 /5 (0)

SKU: PYSB01

₹319 ₹399 20% OFF

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery

শশীমণি দাসী। পুরীর জগন্নাথ মন্দিরের শেষ মাহারি দেবদাসী। ১৯৩০ সালে সে এসেছিল পুরীর মন্দিরে।

তৎকালীন মহাশৃঙ্গারি দয়িতাপতি সুদেবের পৌরোহিত্যে তার অভিষেক হয়েছিল। সে হয়েছিল ভগবানের রক্তমাংসের স্ত্রী। মন্দিরের নিয়ম অনুযায়ী তার জীবন চলছিল, যেমন চলত অন্যান্য মাহারি-গাহানিদের।

কিন্তু ছন্দপতন ঘটল। দয়িতাপতি সুদেবের বালক পুত্র বীরভদ্র প্রেমে পড়ল শশীমণির।

মাদ্রাজ প্রেসিডেন্সির মায়লাপুর সুন্দরেশ্বর শিবমন্দির থেকে পালিয়ে এসেছে তিনজন নাবালিকা দেবদাসী। অকথ্য অত্যাচার, জল ও খাদ্য আর স্থানের ভয়াবহ অভাবই এই পলায়নে তাদের বাধ্য করেছে । তারা ঘটনাক্রমে আশ্রয় পেল এমন একজন মানুষের বাড়িতে, যার থেকে সুরক্ষিত জায়গা পৃথিবীতে আর নেই।

শিবাঙ্গী নাবালিকা। তাকে দেবদাসী হিসেবে পুরীর মন্দিরে উৎসর্গ করেছে তার হতদরিদ্র পরিবার। ম্রুণাল সংবাদ পেয়ে মাদ্রাজ থেকে পুরী এসেছে তাকে উদ্ধার করে নিয়ে যাবে বলে। এই সূত্রে তার সঙ্গে পরিচয় হয়েছে মন্দিরের সেবায়েত পতিতপাবন পণ্ডা ও রথ নির্মাণের শ্রমিকদের প্রধান বিশ্বকর্মা মহারাণার সঙ্গে। সে পুরী মন্দির দেখছে, চিনছে; জানছে অসংখ্য অজানা তথ্য।

ভারতবর্ষের ইতিহাসে এক যুগসন্ধিক্ষণ ১৯৪২ সাল। ‘ভারত ছাড়ো’ আন্দোলন ঘোষণা করেছেন মহাত্মা গান্ধী। দক্ষিণ ভারতীয় রাজনীতি ও কংগ্রেসের মাঝখানে দাঁড়িয়ে আছেন কংগ্রেস ছেড়ে আসা দ্রাবিড় মুন্নেত্রা নেতা ই. ভি. রামস্বামী পেরিয়ার। আছেন রাজা গোপালাচারি, সরোজিনী নাইডু, এন রাঘবন— বার অ্যাট ল।

এই সময়ের প্রেক্ষাপটে দেবদাসীদের জীবন-সংঘর্ষ এবং ডঃ মুথুলক্ষ্মী রেড্ডির দেবদাসী প্রথা বিলোপ আন্দোলনের এক প্রায় পূর্ণাঙ্গ বিবরণ ও পুরীর শেষ মাহারি দেবদাসী শশীমণি দাসীর জীবনের কাহিনি ‘পদ্মযোনি।’

img
Subhabrata Basu

শুভব্রত বসুর জন্ম ১০ই জুলাই ১৯৭৩। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে নৃতত্ত্ববিদ্যায় স্নাতকোত্তর, রৌপ্য পদক বিজয়ী। কলকাতা নিবাসী মানুষটির পেশা - ঔষধ বিপণন। কর্মস্থান পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উড়িষ্যা। নেশা - বইপড়া, ভ্রমণ, অঙ্কন ও সঙ্গীত। সাহিত্য জগতে হাতেখড়ি ছোটবেলায় মায়ের হাত ধরে। প্রথম বই বারো বছর বয়সে আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত পকেটবুক "আমার রাজ্যে আমি রাজা"। ২০২০ সালে প্রকাশিত প্রথম বই "আইলি আম্মা ও এক বেচুর গল্প"। অদ্যবধি প্রকাশিত বই - হার না মানা হার, চন্দ্রজাত, পঞ্চম নিষাদ, হাতে পাঁজি, কালের কপোলতলে, জ্যোতির্গময় ও একা ১০। নিজেকে লেখক না বলে শব্দশ্রমিক হিসেবে পরিচয় দেন।

See all book by Subhabrata Basu

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Neel Kagojer Ful || Abhik Dutta || নীল কাগজের ফুল || অভীক দত্ত
  • 0 /5 (0)

Abhik Dutta

₹194 ₹249 22% OFF

TAMOGRAH || MARIYLIYN & DETECTIVES OF SUPERNATURAL
  • 0 /5 (0)

₹272 ₹349 22% OFF

O-kalpanik || Rwitabrata Chatterjee || অ-কাল্পনিক || ঋতব্রত চ্যাটার্জী
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ninkinanka || Aritra Tuhin Das || নিনকিনাঙ্কা || অরিত্র তুহিন দাস
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Kaalpurush || Krishanu Kundu || কালপুরুষ || কৃশানু কুণ্ডু
  • 0 /5 (0)

₹175 ₹225 22% OFF