0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Panchasti Galpa || Sangeeta Bandyopadhyay || পঞ্চাশটি গল্প || সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: PGSB01

₹959.00 ₹1,200.00

Stock Quantity: 10 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
২০০৫ থেকে অদ্যাবধি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের মুদ্রিত গল্প সংখ্যায় একশো ছাড়িয়েছে। লেখকের ‘প্যান্টি ও অন্যান্য গল্প’ নামক বইটিতে যে আটটি গল্প রয়েছে, সেই গল্পগুলিকে এই গল্প সংকলনে আর সংযুক্ত করা হয়নি। 

ওই আটটি গল্প বাদ রেখে ২০০৫ থেকে ২০২১ পর্যন্ত প্রকাশিত সমস্ত ছোট, বড়, মাঝারি গল্প থেকে পঞ্চাশটি গল্পকে বাছাই করে সাজানো হল এই গল্প সংকলন। সঙ্গীতার গল্পগুলির মধ্যে একটা পরম্পরা যদি খুঁজতেই হয়, তাহলে নারীর মুক্ত মন ও বৌদ্ধিক চেতনার পারম্পর্য খুঁজে পাওয়াটাই সেখানে অবধারিত। সেই স্পন্দিত মুক্ত মনন, নারীকে অন্তঃকরণে একা অথচ বিশিষ্ট করে তোলে। পুরুষরা সঙ্গীতার জগতে প্রায় সেকেন্ড সেক্স। ছায়া ছায়া। চায়ের কাপের থেকে ওঠা ধোঁয়ার মতো। বিচ্ছিন্ন। তাঁর নারীবাদ যেন সেই আকাঙ্ক্ষিত বিশ্ব যেখানে নারীমুক্তি ঘটে গেছে। 

এখানে নানান গল্পে তিনি এঁকেছেন সমস্ত শৃঙ্খল খুলে যাওয়ার পর নারীর জীবনের ছবি। এঁকেছেন তাদের জীবন কীভাবে মিশে যাচ্ছে প্রতিবন্ধকতাহীন এক মানস নিসর্গে। সংকলনের পঞ্চাশটি গল্পই ধাপে ধাপে পাঠককে সেই অখিল মুক্তির পথেরদিকে নিয়ে যায়। উপজীবন ভেঙে বেরিয়ে এসে, জীবনে পা রাখার এক লম্বা ধারাবিবরণী যেন এই গল্প সংকলন।
  • Weight
    900 g
  • No. of Pages
    520
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Publisher
img
Sangeeta Bandopadhyay

সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়-এর জন্ম ২৩ নভেম্বর ১৯৭৪, দুর্গাপুরে। ১৯৮৬ সাল থেকে কলকাতায় বসবাস। প্রথমে বাগবাজার মালটিপারপাস্‌ গার্লস স্কুল, পরে গোখেল কলেজে পড়েছেন। তেরো-চোদ্দো বছর বয়স থেকেই কবিতা লেখার শুরু। প্রথম কবিতা ছাপা হয় ‘দেশ’ পত্রিকায় ২০০১-এ। তারপর নিয়মিত দেশ সহ বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি। প্রথম উপন্যাস শঙ্খিনী। ‘দেশ’-এ ধারাবাহিকভাবে প্রকাশিত। পেশা: সাংবাদিকতা। একটি টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত। শখ: অসংখ্য। তবে আসল শখ মানুষের সঙ্গে এই মহাপৃথিবীর সম্পর্ক অধ্যয়ন।

See all book by Sangeeta Bandopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Basudhara || Tilottama Majumder || বসুধারা || তিলোত্তমা মজুমদার
  • 0 /5 (0)

Tilottama Majumder

₹479.00 ₹600.00