0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Premer Unish Kuri || Smaranjit Chakraborty || প্রেমের উনিশ কুড়ি || স্মরণজিৎ চক্রবর্তী

  • 0 /5 (0)

SKU: PMUK

₹360.00 ₹450.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
পৃথিবীর মুখোমুখি হওয়ার সময় এই উনিশ-কুড়ি বছর বয়সটি। রূপ, রস, গন্ধের জারণে তৈরি নতুন জীবনে প্রবেশের সময়ও এই উনিশ-কুড়ি বছর বয়সটিই। আর তাই তার অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে এসে পড়ে ভালবাসা, এসে পড়ে প্রেম। এই বই সেই প্রেমের কথাই বলে। যে প্রেমে শুধু সমর্পণ নেই, বরং সময়ের অবশ্যম্ভাবী ছাপের মতো তার গায়ে লেগে আছে হিংসে, অহংকার, বিদ্বেষ, রহস্য, প্রতিযোগিতা আর প্রতিশোধ। লেগে রয়েছে বন্ধুত্ব, একাকিত্ব আর মনখারাপ। শহরের শব্দের সঙ্গে এই গল্পগুলোয় লেগে রয়েছে মফস্‌সলের শেষ বিকেলের আলো, পাহাড়ি পাইন বনের হাওয়ার ফিসফিসানি, বরফ পড়ার শ্বাস। জীবনকে নতুন করে চেনায় এইসব প্রেমের গল্প। জানায় তার চোরাগলির বাঁকের কথা। কুলুঙ্গিতে জ্বেলে রাখে প্রদীপ। আর সর্বোপরি বলে, আসলে জীবন ততটাও খারাপ নয়! এই সমস্ত গল্প প্রেমকে নতুন আঙ্গিকে এনে রাখে সবার সামনে। কষ্টের কথা, প্রেমের কথা আর ভালবাসার মানুষের সঙ্গে একাত্ম হয়ে থাকার কথা জানায় মজা আর খুশির চিনি-লবণ মিশিয়ে। এই বই আসলে জীবন শুরুর সময়ের উৎসবের কথা বলে। নানা রঙে ছোপানো এক মন-ভাল-করা আকাশের কথা বলে।
img
Smaranjit Chakraborty

স্মরণজিৎ চক্রবর্তীর জন্ম ১৯ জুন ১৯৭৬, কলকাতায়। বর্তমানে দক্ষিণ কলকাতার বাসিন্দা। পৈতৃক ব্যবসায় যুক্ত। প্রথম ছোটগল্প ‘উনিশ কুড়ি’-র প্রথম সংখ্যায় প্রকাশিত। প্রথম ধারাবাহিক ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত। শৈলজানন্দ স্মৃতি পুরস্কার ২০১৪, এবিপি এবেলা অজেয় সম্মান ২০১৭, বর্ষালিপি সম্মান ২০১৮, এবিপি আনন্দ সেরা বাঙালি (সাহিত্য) ২০১৯, সানডে টাইমস লিটেরারি অ্যাওয়ার্ড ২০২২, সেন্ট জেভিয়ার্স দশভুজা বাঙালি ২০২৩, কবি কৃত্তিবাস সাহিত্য পুরস্কার ২০২৩, উৎসব পুরস্কার ২০২৪, সুনীল গঙ্গোপাধ্যায় মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০২৪, আনন্দ পুরস্কার (উপন্যাস: '‘শূন্য পথের মল্লিকা') ২০২৫ ইত্যাদি পুরস্কারে সম্মানিত ।

শখ: কবিতা, ফুটবল আর মুভিজ়।

See all book by Smaranjit Chakraborty

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Surjo Dobar Por || Nirban Ray || সূর্য ডোবার পর || নির্বাণ রায়
  • 0 /5 (0)

₹349.00 ₹449.00

Bhalobashar Calculus || Amrita Koner || ভালোবাসার Calculus || অমৃতা কোনার
  • 0 /5 (0)

Amrita Koner

₹253.00 ₹325.00

Gaa Chhomchhome || Alak Dasgupta || গা ছমছমে || অলক দাশগুপ্ত
  • 0 /5 (0)

Alak Dasgupta

₹214.00 ₹275.00

Andhanarak || Sathi Das || অন্ধ নরক || সাথী দাস
  • 0 /5 (0)

Sathi Das

₹234.00 ₹300.00

Phnasi || Sujit Roy || ফাঁসি || সুজিত রায়
  • 0 /5 (0)

Sujit Roy

₹309.00 ₹399.00