0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img

Proloyjoddha || Soumyasundar Mukhopadhyay || প্রলয়যোদ্ধা || সৌম্যসুন্দর মুখোপাধ্যায়

  • 0 /5 (0)

SKU: PJ01

₹300 ₹400 25% OFF

In Stock

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
রামায়ণ-মহাভারতে মারণাস্ত্রের যে বিপুল সম্ভার আমরা দেখেছি, আজ এতকাল পরে সেই বিচিত্রক্ষমতাসম্পন্ন অস্ত্রগুলি কোথায় আছে, কেউ কি জানে? কোথায় গেল পরশুরামের কুঠার, যা দিয়ে নাকি এত নরহত্যা হয়েছিল যে সেই রক্তে পাঁচ-পাঁচটা হ্রদ তৈরি হয়েছিল সমন্তপঞ্চকে? কোথায় গেল ভীমের কালান্তক লৌহগদা, যার আঘাতে চূর্ণ হয়েছিল মহাবল দুর্যোধনের ঊরু? রাম হরধনু ভঙ্গ করার পর জনকরাজা কী করেছিলেন তার ভাঙা টুকরোগুলো নিয়ে? কী হবে যদি জানা যায় এইসব দিব্য অস্ত্রের কয়েকটিকে আজও সংগোপনে একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে মানবচক্ষুর আড়াল থেকে লুকিয়ে রেখেছে একদল বীর যোদ্ধা, আর এদেরই কোনো একটিকে ব্যবহার করে বন্দীদশা থেকে ফিরে আসতে চাইছে এক অমিত শক্তিশালী, হিংস্র রাক্ষস?

গল্পের নায়ক বছর পনেরোর অনাথ কিশোর অভী বেরিয়েছিল সোনার পাখি ধরতে, কিন্তু তার জীবনটাই পালটে গেল এক রহস্যময় যোদ্ধার আবির্ভাবে। তার সঙ্গে অভিযানে বেরিয়ে সে জানতে পারল, রাক্ষসদের সঙ্গে মানুষদের প্রলয়ংকর যুদ্ধ শুরু হওয়া সময়ের অপেক্ষামাত্র। আর তার চেয়েও ভয়ংকর জিজ্ঞাস্য কে সেই অমোঘ ভবিষ্যদ্বাণীর প্রলয়যোদ্ধা, যার আগমনে ধ্বংস হয়ে যেতে চলেছে সমগ্র মানবসভ্যতা?
  • No. of Pages
    272
  • Weight
    350 g
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2021
  • Publisher
img
Soumyasundar Mukhopadhyay

সৌম্যসুন্দর মুখোপাধ্যায়ের জন্ম মেদিনীপুর শহরে ১৯৮৫ সালে। ইংরেজি সাহিত্যের ছাত্র। পেশায় স্কুলশিক্ষক। নেশায় পাঠক। দুঃসাহসে লেখক। লেখেন মূলত কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি। বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই লেখালিখি করছেন দেশ ও দেশের বাইরের বিভিন্ন পত্রপত্রিকা ও গল্প-সংকলনে। বাংলায় তাঁর ফ্যান্টাসি-অ্যাডভেঞ্চার উপন্যাস ‘প্রলয়যোদ্ধা’ ইতিমধ্যেই পাঠকমহলে সমাদৃত হয়েছে। অস্ট্রেলিয়া এবং আমেরিকার একাধিক স্পেকুলেটিভ সংকলন ও পত্রিকায় প্রকাশিত হয়েছে বেশ কিছু গল্প। হলিউডে অনুষ্ঠিত কল্পসাহিত্য প্রতিযোগিতা এল. রন হাবার্ডের নামাঙ্কিত ‘রাইটার্স অব দ্য ফিউচার’-এ একমাত্র ভারতীয় হিসাবে পরপর তিন বছর পেয়েছেন ‘অনারেবল মেনশন’-এর সম্মান। ভালোবাসেন বেড়াল, ব্যাটম্যান, সুকুমার রায় এবং নলেন গুড়ের সন্দেশ।

See all book by Soumyasundar Mukhopadhyay

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF