0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Rayrahasya || Saswata Dhar || রায়রহস্য || শাশ্বত ধর

  • 0 /5 (0)

SKU:

₹160.00 ₹200.00

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
সত্যজিৎ পাগল এক ব্যক্তি হঠাৎ মারা গেলেন কেদারনাথের পথে যার বাড়িতে রয়েছে সত্যজিৎ রায়ের লেখা থেকে তুলে আনা অসংখ্য চরিত্র বা জিনিসপত্রের রেপ্লিকা। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার ভাইপো ভাইঝিকে ফোন মারফত বলে গেলেন অদ্ভুত কিছু কথা। এই কথার মানে কী আর তার এই হটাৎ মৃত্যুর কারণই বা কী? ভাইপো ভাইঝি নীলুদার শরণাপন্ন হয় এই রহস্য উদঘাটনের জন্য।এদিকে তদন্ত চলাকালীন মৃত ভদ্রলোকের বন্ধুদের জীবনেও নেমে আসে দুর্যোগ। একজন খুন হয়ে যান অকস্মাৎ, অপর আরেকজন হয়ে যান নিখোঁজ। এসবের সঙ্গে যোগ রয়েছে সত্যজিৎ রায়ের মৃত্যুদিনের। সেই যোগসূত্রই বা কী? তদন্তের শুরুতে ব্যাপারটা যত হাল্কা মনে হচ্ছিল তা হয় না। রহস্যের জট খুলতে হলে অনেক ধাঁধা সমাধান করতে হবে। এবং সমস্ত ধাঁধা সমাধান করতে হলে সত্যজিৎ রায়ের লেখাগুলো পড়তে হবে ভালো করে, কারণ সব সংকেত তার ভেতরেই আছে।বাদশাহী আংটি, সমাদ্দারের চাবি কিংবা খগম, সত্যজিৎ রায়ের লেখা ঘুরে ফিরে আসতে থাকে বারবার, রহস্যের ছত্রে ছত্রে। নীলুদার মগজাস্ত্র কি পারবে এই সবের সমাধান করতে? না কি গল্পের শেষে জয় হবে দুষ্টু লোকেদেরই? টানটান রোমাঞ্চে ভরপুর “রায় রহস্য” এইসবেরই উত্তর দেবে পাঠককে।
img
Saswata Dhar

শাশ্বত ধরের জন্ম ১৯৮৮ সালে। শিক্ষা ও বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। বর্তমানে তিনি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। ছোটবেলা থেকেই বইপড়ার নেশা আর নিজের খেয়ালে অল্প লেখালেখি করার অভ্যাস ছিল। পড়তে পড়তে আর লিখতে লিখতে শব্দের সাথে একাত্মতা, কাহিনির সঙ্গে নিবিড় সংযোগ তৈরি করা তার কাছে বেজায় আনন্দের। তার শখের মধ্যে আর একটি হল ভ্রমণ। যার ফলে গল্পে নতুন নতুন প্লট বা জীবন-অভিজ্ঞতার প্রকাশ ঘটাতে সুবিধা হয়।
বেশ কয়েক বছর ধরেই তিনি নিয়মিত লিখছেন। তার অনেক গল্প বিভিন্ন সংকলনে পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে তার অনেকগুলি বই প্রকাশিত হয়েছে। সবকটি বই পাঠকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে।

See all book by Saswata Dhar

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Bibaswan || Somaja Das || বিবস্বান || সোমজা দাস
  • 0 /5 (0)

Somja Das

₹262.00 ₹350.00