0 items
Show in Cart Page
img

No items found

View Products
Discount 0
Total ₹0.00
Checkout
img
img
img
img

Tomar Bhoy-er Sujog Niye || Indrajit Series || Amrita Koner || তোমার ভয়ের সুযোগ নিয়ে || ইন্দ্রজিৎ সিরিজ || অমৃতা কোনার

  • 0 /5 (0)

SKU: TBESNAK01

₹209 ₹280 25% OFF

Stock Quantity: 8 COPY

Quantity


img Piracy-free
img Assured Quality
img Secure Transactions
img Fast Delivery
বুদ্ধির অগম্য একেকটি জটিল কেস, ক্রিমিনাল সাইকোলজিতে নিরঙ্কুশ দখল থাকলেও যাদের তল মেলে না। এমনই কাহিনি চতুষ্টয় নিয়ে হাজির ইন্দ্রজিৎ সিরিজের প্রথম বই। ভয়ংকর সাইকো-ক্রিমিনালদের সঙ্গে টক্কর দিতে পারবে কি পুলিশের গোয়েন্দা ইন্দ্রজিৎ?

কুসুমডিহিতে আকস্মিকভাবে আবির্ভূত এক ড্রাকুলার শোণিততৃষ্ণা আতঙ্কের সুনামি বইয়ে দিচ্ছে এলাকা জুড়ে। কে এই পিশাচ? যারা তার রক্তলোলুপতার শিকার, তাদের প্রত্যেকের ঘাড়ে ক্যানাইনের গভীর, স্পষ্ট ক্ষত। সত্যিই কি তবে কোনো পিশাচের কাজ? কবে মিটবে তার রক্ততৃষ্ণা?

শহরে হঠাৎই মৃত্যুমিছিল! খুন হচ্ছে একের পর এক মানুষ। মোটিভ অধরা। সূত্র একটাই। নিহতের হাতে খুনি লিখে যাচ্ছে এক চিরচেনা প্রবাদবাক্য: ‘নকল হইতে সাবধান!’কিন্তু কেন? পরিমল মজুমদারের জীবনের অমীমাংসিত অধ্যায়ই কি শেষ পর্যন্ত পথ দেখাতে পারবে ইন্দ্রজিৎকে?

ইন্দ্রজিতের কাছে এসেছে একটা অদ্ভুত কেস। শনাক্ত করা যায়নি এমন দুটি মৃতদেহ! ঠান্ডা মাথায় খুন করা হয়েছে উভয়কেই। দুজনেই নারী এবং পাঁচ মাসের অন্ত্ব:সত্ত্বা। প্রাসঙ্গিক কোনো মিসিং ডায়েরির অভাব কেসটাকে জটিলতর করে তুলেছে। সেই সমস্যার সমাধান হতে না হতেই আধপাগল একটি মেয়ে আচমকা এসে যায় ইন্দ্রজিৎ-এর গাড়ির তলায়! কে সে? কেন সে আতঙ্কে কুঁকড়ে আছে? কারা তাকে শেষ করে দিতে চাইছে? ইন্দ্রজিৎ কি অভিন্ন সূত্রে গাঁথতে এলোমেলো হয়ে যেতে থাকা ঘটনা-পরম্পরাকে?

তোমার ভয়ের সুযোগ নিয়ে কেউ যদি হিমশীতল, ক্রূর ষড়যন্ত্রের জাল বোনে? সুইসাইড আর প্যানিক অ্যাটাকে মৃত্যুর কেস সাজায়? এমন সুচারু সেই নির্মাণ, যেন প্রতিটা কেসই ওপেন অ্যান্ড শাট! আসলে প্রতিটি মৃত্যুর পিছনেই রয়েছে এক-একটা ফোবিয়া! ইন্দ্রজিতের সামনে এ এক দুরূহ চ্যালেঞ্জ!
  • Weight
    350 g
  • No. of Pages
    223
  • Binding
    Hardcover
  • Publishing Year
    2026
  • Publisher
img
Amrita Koner

জন্ম - ২৭ শে জুন ১৯৯২ সাল। বড় হওয়া উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায়। ফিজিক্স নিয়ে পড়াশোনা করে বর্তমানে তিনি একটি সরকারি পোষিত স্কুলের শিক্ষিকা। ২০১৮ সাল থেকে বইপাড়ায় প্রবেশ বিভিন্ন সংকলনের মাধ্যমে। ফিকশনের পাশাপাশি তার ননফিকশন বইও পাঠকমহলে বেশ সমাদৃত। ‘কিশোরভারতী’, ‘নবকল্লোল’, ‘এইসময়’ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার গল্প।

তার প্রকাশিত একক বই - ‘ভারতের মহিলা গুপ্তচর ১’, ‘বাস্তবের গোয়েন্দারা’, ‘মায়াজাতক’, ‘মিথ্যে হলেও সত্যি,’ ‘একটি তদন্তের নেপথ্যে’, ‘নরকরাজ’, ‘হত্যা যদি শিল্প হয় ১’, ‘হত্যা যদি শিল্প হয় ২’, ‘রানিকাহিনি’, ‘মৃতেরা কথা বলে ১’, ‘তোমার ভয়ের সুযোগ নিয়ে’, ‘অরণ্যের আদিম আতঙ্ক’

ফিকশনের পাশাপাশি সমানভাবে তিনি ননফিকশনও লেখেন। বিশেষ পছন্দের বিষয় যে কোনো ধরণের থ্রিলার।

See all book by Amrita Koner

Ratings & Reviews

Login account to write review

Login

0.00

Average Rating
  • (0.00)
0 Ratings
0.00%
0.00%
0.00%
0.00%
0.00%

Related Book

Mrityu Upotyaka
  • 0 /5 (0)

₹249 ₹320 22% OFF

Mefisto
  • 0 /5 (0)

₹214 ₹275 22% OFF

Ravanayan 1
  • 0 /5 (0)

₹234 ₹300 22% OFF

TIN TIRIKKE NOY || Rupak Ghatak || তিন তিরিক্কে নয় || রূপক ঘটক
  • 0 /5 (0)

Rupak Ghatak

₹284 ₹380 25% OFF

Nabopatrika 1433 (2026) || নবপত্রিকা ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹259 ₹290 11% OFF

Agomoni 1433 (2026) || আগমনী ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹315 ₹350 10% OFF

Sharodiyo Krittibas 1433 (2026) || শারদীয় কৃত্তিবাস ১৪৩৩ (২০২৬)
  • 0 /5 (0)

Magazine Writer

₹179 ₹200 11% OFF