ভাস্বর-এর অভিনয়ের পরে যদি কিছু নিয়ে সময় কাটে তা হল লেখালেখি। আনন্দবাজার বর্তমান-সহ বেশ কিছু পত্র-পত্রিকায় লেখা প্রশংসিত হয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য সুচিত্রা ভট্টাচার্য ভাস্বর-এর লেখা পড়ে বলেছিলেন, লেখা কখনো বন্ধ করো না। সেই অনুপ্রেরণায় ২০১০-এ ৫টি ছোটো গল্প নিয়ে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় ‘বন্ধু’। তারপর ২০২২ এ আসে ১২ টি ছোটো গল্প নিয়ে ‘বীথিকা কেবিন’।
প্রথম উপন্যাস ‘অন্য উপত্যকা’। বিগত চার বছর নিয়মিত কাশ্মীর অভিযানের পর সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে তোলা এক কাল্পনিক থ্রিলার।
অভিনয়, লেখা আর ভ্রমণ— এই তিনটি নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন। ভ্রমণ মানেই নানা জায়গা, নানা মানুষ। তাদের সঙ্গে মেলামেশা করে কথা বলে উঠে আসে ...
ভাস্বর-এর অভিনয়ের পরে যদি কিছু নিয়ে সময় কাটে তা হল লেখালেখি। আনন্দবাজার বর্তমান-সহ বেশ কিছু পত্র-পত্রিকায় লেখা প্রশংসিত হয়েছে, সবচেয়ে উল্লেখযোগ্য সুচিত্রা ভট্টাচার্য ভাস্বর-এর লেখা পড়ে বলেছিলেন, লেখা কখনো বন্ধ করো না। সেই অনুপ্রেরণায় ২০১০-এ ৫টি ছোটো গল্প নিয়ে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় ‘বন্ধু’। তারপর ২০২২ এ আসে ১২ টি ছোটো গল্প নিয়ে ‘বীথিকা কেবিন’।
প্রথম উপন্যাস ‘অন্য উপত্যকা’। বিগত চার বছর নিয়মিত কাশ্মীর অভিযানের পর সেখানকার মানুষ, তাদের জীবনযাত্রার উপর ভিত্তি করে গড়ে তোলা এক কাল্পনিক থ্রিলার।
অভিনয়, লেখা আর ভ্রমণ— এই তিনটি নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন। ভ্রমণ মানেই নানা জায়গা, নানা মানুষ। তাদের সঙ্গে মেলামেশা করে কথা বলে উঠে আসে তাদের জীবনের নানা গল্প।