6 Books
জন্ম ৩১শে জুলাই, ১৯৮৫। পড়াশোনা যথাক্রমে যাদবপুর বিদ্যাপীঠ, প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। বাংলা সাহিত্যে স্নাতকোত্তর। লেখালেখির জগতে প্রথম প্রকাশ ১৯৯৭ সালে একটি দৈনিক সংবাদপত্রে ‘চশমা’ নামক ছোটগল্পের মাধ্যমে। আর ২০১১ সালে ‘আনন্দধারা’ উপন্যাসটির মাধ্যমে বৃহত্তর পাঠকের দরবারে প্রবেশ। লেখিকার উপন্যাস অবলম্বনে ২০১৬ সালে তৈরি হয় গৌতম ঘোষের পরিচালনায় ‘শঙ্খচিল’ ছবিটি যেটি সে-বছর বেস্ট চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়। লেখিকার হোমিসাইড অফিসার ‘অধীরাজ’কে নিয়ে লেখা সিরিজ রহস্য-রোমাঞ্চ-থ্রিলারপ্রেমী পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সাম্প্রতিক সময়ে 'শিশমহল' অর্জন করেছে, বেস্ট পেনস্মিথ অ্যাওয়ার্ড।